সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, মে ২৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে সারাদেশ। এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৩ মে শনিবার সকাল ১০:০০ টায় দেশের বিভিন্ন জেলায় একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে প্রান্তিক যুব সংঘসহ দেশের ৭টি সামাজিক ও শিশু সংগঠনের যৌথ উদ্যোগে এই মূল কর্মসূচিটিবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন

শাহ জাহান আলী মিটন : আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মানবাধিকার সংগঠন “অধিকারের” আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংগঠন “অধিকার” এর সাতক্ষীরা সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংবাদিক ফিরোজ হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গুমের স্বীকার ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ, গুম থেকে ফিরে আসা মো. টিপু সুলতান, সাংবাদিক জিল্লুর রহমান,বিস্তারিত পড়ুন

জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার

জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের পাইকারি বাজার। সাতক্ষীরা জেলার শেষ সীমান্ত যশোর-সাতক্ষীরা মহসড়কের বাগুড়ি বেলতলা দক্ষিণ বঙ্গের বৃহৎ আমের বাজার। মৌসুম শুরু হতে না হতেই সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে নানা জাতের আম আসে এই বাজারে। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা ছুটে আসে এই বাজারে। হাজার হাজার মন আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় এই বাজার থেকে। ব্যবসায়ীরা জানায় প্রতিদিন ৬ থেকে ৮ হাজার মণ আম বিভিন্ন জেলায় যাচ্ছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, র‍্যাবিস ভ্যাকসিন প্রদান কর্মসূচি

সাতক্ষীরায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে ব্যাপকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। একইসঙ্গে জলাতঙ্ক প্রতিরোধে র‍্যাবিস ভ্যাকসিন প্রদান কর্মসূচিও বাস্তবায়ন করা হয়েছে। শনিবার (২৩ মে) সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা- সড়ক, অলিগলি, ড্রেন, বাজার এলাকা ও জনবহুল স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি মিজ কাউসার আজিজের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পরিচ্ছন্নতা অভিযানেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সংবাদ সম্মেলন থেকে জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় বাজেটে উপকূলীয় অঞ্চলের জন্য পৃথক ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ক্লাইমেট অ্যাকশন ফোরাম (সিএএফ)। শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপকূলের জলবায়ু সংকট, পরিবেশগত ঝুঁকি এবং মানুষের জীবন-জীবিকার বাস্তব চিত্র তুলে ধরে ২১ দফা দাবি উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাধব দত্ত। স্বাগত বক্তব্য দেন ক্লাইমেট অ্যাকশন ফোরামের প্রধান সংগঠকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব

জুলফিকার আলী: একসময়ের সাধারণ কৃষক আব্দুস সাত্তার সানা এখন কলারোয়ার গ্রামীণ অর্থনীতির এক অনুকরণীয় রোল মডেল। নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি তিনি এখন নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এলাকার অন্য কৃষকদের ভাগ্য উন্নয়নে। কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের কামারালী গ্রামের এই সফল কৃষকের উদ্যোগে এলাকায় শুরু হয়েছে নিয়মিত ‘কৃষক দলগঠন’ মিটিং ও কৃষি সমাবেশ, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ​শূন্য থেকে স্বাবলম্বী হওয়ার গল্প ​অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সালে প্রথম কৃষিকাজে হাতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত

সাতক্ষীরার কলারোয়ায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন কলারোয়ার খামারিরা। বিভিন্ন খামারে চলছে গবাদিপশু পরিচর্যা ও বাজারজাতের শেষ প্রস্তুতি। এ বছর উপজেলা কুরবানীর পশুর প্রয়োজন ১২ হাজার, তবে প্রস্তুত আছে ১৪ হাজার। এবার উপজেলায় চাহিদার তুলনায় ২ হাজার বেশি পশু আছে বলে জানিয়েছেন উপজেলা ভেটেনারী সার্জন সহকারী পশুসম্পদ কর্মকর্তা ডা. মুরাদ হোসেন। শনিবার (২৩ মে) উপজেলার বিভিন্ন খামারে দেখা যায়, খামারিরা কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।বিস্তারিত পড়ুন

৫ আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে: প্রধানমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে, যান চলাচল বন্ধ করে দিচ্ছে, এই কাজগুলো যারা করে প্রথমেই তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে। আইনকে আইনের মতো চলতে দিতে হবে। তিনি আরও বলেন, পত্র-পত্রিকা,বিস্তারিত পড়ুন

সরকার এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি দ্রুত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, শিশু ও নারী নির্যাতনের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি বলেন, “রামিসার হত্যাকারীরবিস্তারিত পড়ুন

দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তিতে তৈরি ইলেক্ট্রিক ভেহিক্যাল (ইভি) চালিয়ে দেখেছেন। এ সময় তিনি নির্মাতাদের প্রশংসা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। শনিবার সকালে তিনি রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি ইভি পরিদর্শন করেন। এ সময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ও একটি কাভার্ড ভ্যান নিজে চালিয়ে দেখেন। নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম ইলেক্ট্রিক ভেহিক্যাল নির্মাতা। গাড়িগুলোবিস্তারিত পড়ুন