সোমবার, মে ৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল

রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের মহিমায় অন্যতম এক নাম—আনোয়ারুল ইসলাম সজল। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার এই কৃতি সন্তান এবার পেলেন যোগ্যতার স্বীকৃতি। নবগঠিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এই লড়াকু ছাত্রনেতা। বিগত ফ্যাসিবাদের দুঃসময়ে আনোয়ারুল ইসলাম সজল ছিলেন রাজপথের অকুতোভয় সৈনিক। আন্দোলন করতে গিয়ে দুইবার কারাবরণ এবং দুইবার সরাসরি পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয়েও দমে যাননি তিনি। জেল, জুলুম আর নির্বাসনের চরম কষাঘাত সহ্য করেও বিচ্যুত হননি নিজের আদর্শবিস্তারিত পড়ুন
মনিরামপুরে ঋণের চাপ সইতে না পেরে প্রবাসফেরত যুবকের আত্মহত্যা

কয়েক মাস আগে সহায়-সম্বল বিক্রি ও ঋণ করে বুকভরা স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন মনিরামপুরের ফিরোজ হোসেন (৩৫)। কিন্তু দালালের প্রতারণায় ও সে দেশের আইনি জটিলতায় পড়ে মাত্র তিন মাসের মাথায় খালি হাতে দেশে ফিরতে হয় তাকে। এরপর চারদিক থেকে পাওনাদারদের ঋণের চাপ বাড়তে থাকায় সেই মানসিক যন্ত্রণা ও হতাশা সইতে না পেরে অবশেষে আত্মহননের পথ বেছে নিয়েছেন যুবক ফিরোজ। রোববার সন্ধ্যায় স্বজনরা নিজ বসতঘর থেকে ফিরোজের ঝুলন্ত মরদেহ উদ্ধারবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ও সদর উপজেলা রং-পালিশ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সোমবার সকালে শহরের পাকাপোল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে প্রায় ৩০০ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ছানি রোগী শনাক্তকরণের জন্য বিশেষ বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ সেবা নিতে ভিড় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

