শুক্রবার, মে ২২, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা বাঁওড়ের ভাসমান সেতুর ওপর থেকে ভ্যান উল্টে পানিতে পড়ে তিনটি ছাগল মারা গেছে। শুক্রবার (২২ মে) দুপুর আড়াই টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারটি ছাগলকে জীবিত উদ্ধার করেন স্থানীয় জনগণ। উদ্ধার কাজে রাজগঞ্জ বাজারের শহিদুল ইসলাম, বিপ্লব হোসেন, রাইসুল ইসলাম, উজ্জাল, ঝাঁপা গ্রামের মামুন, দিলিপসহ ব্রিজ কর্তৃপক্ষের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। তাদের দ্রুত পদক্ষেপে চারটি ছাগল প্রাণে রক্ষা পায়। উপজেলার হানুয়ার গ্রামের ছাগল ব্যবসায়ী রিপনবিস্তারিত পড়ুন
কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

২০২৬-২০২৮ মেয়াদে কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের কার্যনির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বুধবার (২০ মে) লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে অনুষ্ঠিত কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের সভায় এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নজরুল ইসলাম। কমনওয়েলথের কার্যনির্বাহী কমিটি ১৬ সদস্যবিশিষ্ট। এর মধ্যে ৮টি সদস্যপদ সর্বোচ্চ অবদানকারী রাষ্ট্রগুলোর জন্য নির্ধারিত এবং বাকি ৮টি সদস্যপদ চারটি আঞ্চলিক গ্রুপ থেকেবিস্তারিত পড়ুন
৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮ ইভেন্ট

জাতীয় শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এতে মোট আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য হলো নতুন প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদক থেকে দূরে রেখে সুস্থ-সবল জাতি গঠন করা। প্রাথমিক সুপারিশ ও বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য ইতোমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটিবিস্তারিত পড়ুন
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান। তিনি লেখেন, ‘ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে মামলা পরিচালনা করবেন না।’ মঙ্গলবার সকালে ঢাকার পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সোহানাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আজ ২২ মে (শুক্রবার) সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত সোহানা পারভীন মোঃ আব্দুল খলিলের মেয়ে। ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী নিহত সোহানার ৩ বছর বয়সী শিশুসন্তান ফাইয়াজ হোসেন। সে সাংবাদিকদের জানায়, “আমার আব্বু আর দাদি দুইজনে মিলে আম্মুকে মারছে।বিস্তারিত পড়ুন
নর্দান বিশ্ববিদ্যালয়ের ভিসির ভাই
কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন

নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর ড. মিজানুর রহমানের বড় ভাই সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কুশোডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক আখতারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) সকাল দশটায় উপজেলার কুশোডাঙ্গার নিজ বাড়ির আঙিনায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজা পূর্ব আলোচনায় অংশ নেন মরহুমের মেঝ ভগ্নিপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব খ.ম কবিরুল ইসলাম, মেঝ ভাই নর্দান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড.বিস্তারিত পড়ুন

