সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, মে ৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতাদের ইউএনও ও ওসির সাথে মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় হয়। রোববার পৃথক এ সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জের অফিসকক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকাশ চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু) সাংগঠনিক সম্পাদক মাস্টার প্রদীপবিস্তারিত পড়ুন

তালায় ৬ পিস ইয়াবাসহ যুবক আটক

সাতক্ষীরার তালা উপজেলায় ৬ পিস ইয়াবাসহ মোঃ বাবু সরদার নামে এক যুবককে করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার আটারই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে আটারই গ্রামে মোঃ আহমদ সরদার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারির শিক্ষার্থীদের নবীন বরণ

নবজীবন নার্সিং ইনস্টিটিউট সাতক্ষীরার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের স্বাগতম উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল ১১টায় শহরের মুন্সিপাড়ায় নবজীবন নার্সিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে উক্ত নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবজীবন নার্সিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান তারেকুজ্জামান খান’র সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিস ডা. জয়ন্তবিস্তারিত পড়ুন

ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মনোনিত হয়েছেন দেবহাটার আনোয়ার ইসলাম সজল| সে উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা জাসাসের আহবায়ক মনিরুজ্জামান মনির ছোট ভাই এবং জুলাই গণঅভ্যুথানের সম্মুখ সারির নেতৃত্বদানকারী| জানা গেছ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এর অফিসিয়াল প্যাড কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ¯^াক্ষরিত পত্রে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়| এতে দেবহাটার আনোয়ার ইসলাম সজলকে সহ-সভাপতি মনোনিত হয়েছেন| এর আগেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে ) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্নবিস্তারিত পড়ুন

ভোট দেওয়ার মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সর্বশেষ অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার মাধ্যমে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। রোববার (০৩ মে) সংসদ ভবনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। স্পিকার বলেন, বাংলাদেশে বিগত ১৬ বছরের শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র বিপন্ন হয়েছিল। বিরোধী দলগুলোর উপর দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠারবিস্তারিত পড়ুন

বিটিভির বাজেট ৩০০ কোটি টাকার বেশি, আয় মাত্র ১৫ কোটি : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্ষিক বাজেট ৩০০ কোটি টাকার বেশি হলেও এটি ১৫-১৬ কোটি টাকা আয় করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘আমি খোঁজখবর নিতে গেলাম, ৩২০ থেকে ৩২৫ কোটি টাকা বাজেট বিটিভির। এটি আয় করে ১৫ থেকে ১৬ কোটি টাকা। পুরোটাই একটি ভর্তুকি প্রতিষ্ঠান। এটি আদৌ কী দিচ্ছে? সংবাদ কী দিচ্ছে সেটা জরুরি না আমার কাছে। আদৗ কী দিচ্ছে আসলে? এটাবিস্তারিত পড়ুন

ট্রাফিক আইন ভাঙলেই অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানী ঢাকার সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই পাঠানো হচ্ছে স্বয়ংক্রিয় (অটো জেনারেটেড) নোটিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এ নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ে হাজিরা না দিলে সংশ্লিষ্ট মালিক বা চালকের বিরুদ্ধে জারি হতে পারে সমন বা গ্রেপ্তারি পরোয়ানা। রোববার (০৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা দেওয়ারবিস্তারিত পড়ুন

‘প্রাতিষ্ঠানিক সংস্কার’ থেকে দূরে সরে যাচ্ছে সরকার : হাসনাত

জনমানুষের কাঙ্ক্ষিত ‘প্রাতিষ্ঠানিক সংস্কার’ থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ‘রাষ্ট্রে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে সরকার সেই পথ থেকে অনেকটাই দূরে সরে গেছে।’ রোববার (০৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনের ‘জ্বালানি নিরাপত্তা : বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন,বিস্তারিত পড়ুন

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি ও একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (০৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ ও মো. রফিকুল হাসান গণি ও রখফার সুলতানা খানম, সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান ও মো. মজিদ আলী, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদবিস্তারিত পড়ুন