সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে ) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী রোকাইয়া ফেরদৌস রাইসা। প্রতিযোগিতায় মোট ৬ টি ইভেন্টে ৩ জন করে মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম, ডাঃ বিঞ্চুপদ বিশ্বাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, জয়ন্ত সরকার, ডাঃ ইসমাত জাহান সুমনা প্রমুখ। এসময় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৬ টি ইভেন্টে ৩ জন করে মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । এসময় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম বলেন, চাল, ডাল,তেল সবজি এর মাধ্যমে খিচুরী রান্না করলে প্রচুর পুষ্টি পাওয়া যায়। যে কোন সবজি কাটার আগে ভালো ভাবে ধুয়ে নিয়ে কাটতে হবে। কোন ভাবেই কেটে ধুুয়া যাবে না। একজন শিশু সুস্থ্য হিসেবে তখনই গড়ে উঠবে যখন পুষ্টিকর খাবার খাবেন। শরীরের শক্তি বা সুস্থ্যতা তখনই আসবে যখন শরীরের ৬ টি খাদ্যের উপাদান প্রবেশ করবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন