মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, মে ৩, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির ফল প্রকাশ করা হয়েছে আজ। রোববার (৩ মে) বেলা ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। উপাচার্য বলেন, পরীক্ষার ৭ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই ভর্তিপ্রক্রিয়াও শুরু করা হবে। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অথবা নিজেদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়কবিস্তারিত পড়ুন

এলপি গ্যাসের দাম নির্ধারণ

মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে এক হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার (৩ মে) এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। সংস্থাটি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারেরবিস্তারিত পড়ুন

শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

চিফ প্রসিকউটর আমিনুল ইসলাম বলেছেন, রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রায় শেষের দিকে। শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। রোববার (০৩ মে) সকালে নিজ কার্যালয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ১৩ বছর আগে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করাসহ ১৩ দফা দাবি তুলে হেফাজতে ইসলামবিস্তারিত পড়ুন

যুবদের আল্টিমেটাম

সাতক্ষীরায় ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন

“প্রাণ সায়ের খালকে আমরা আর ময়লার ভাগাড় হতে দেব না। আজ থেকে কোনো বাসা-বাড়ি বা প্রতিষ্ঠানের বর্জ্য এই খালে ফেলতে দেওয়া হবে না।”—সাতক্ষীরা শহরকে দূষণমুক্ত ও সবুজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মানববন্ধনে এভাবেই নিজেদের কঠোর অবস্থানের কথা জানান বক্তারা। রবিবার (০৩ মে) সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ‘অ্যাকশন ফর ট্রান্সফরমেশন’ (এ৪টি) প্রকল্পের আওতায় পরিবেশ দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের দাবিতে এই যুব-নেতৃত্বাধীন আন্দোলন অনুষ্ঠিত হয়। অ্যাকশনএইডবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউনিয়ন পরিষদ হলরুমে মানবপাচার প্রতিরোধ প্রকল্প এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান পলাশ। সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ব্রাকের এমআরসি কো-অর্ডিনেটর মো. হুমায়ুন রশিদ। সভায় বক্তারা মানব পাচারের বর্তমান পরিস্থিতি, এর ঝুঁকি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, অসচেতনতা, দারিদ্র্য,বিস্তারিত পড়ুন

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব তীক্ষ্ণ স্লোগান ও প্রতিবাদী আবহে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬। এ উপলক্ষে রোববার (৩ মে) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকরা মুখে এবং চোখে কালো কাপড় বেঁধে এসব দাবি জানান। এতে অংশ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে করা রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং সকল কারাবন্দি সাংবাদিকের মুক্তি দাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েবিস্তারিত পড়ুন

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

নির্বাচনি ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতাই জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি হবে। এসময় দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) প্রস্তুত থাকতে বলেন তিনি। তারেক রহমান বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেবিস্তারিত পড়ুন

এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম

গ্রীষ্মের তীব্র গরমে এসি এখন আর বিলাসিতা নয়, অনেকের জন্য নিত্যপ্রয়োজনীয় হয়ে উঠেছে। তবে ঘর ঠান্ডা রাখতে গিয়ে অধিকাংশ ব্যবহারকারী যে একটি সাধারণ ভুল ধারণায় ভোগেন তা হলো—তাপমাত্রা যত কম রাখা হবে, ঘর তত দ্রুত ঠান্ডা হবে। বাস্তবে এই ধারণা বিদ্যুৎ খরচ ও কার্যকারিতার দিক থেকে পুরোপুরি সঠিক নয়। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা সেটিং সরাসরি বিদ্যুৎ খরচের ওপর প্রভাব ফেলে। সাধারণভাবে ২৪ ডিগ্রি সেলসিয়াসে এসি চালালে ঘর তুলনামূলক বেশি ঠান্ডাবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব বললেন— ‘পল্টি দেওয়ার অভ্যাস নেই’

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবুও আওয়ামী লীগেই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব। দল পরিবর্তনের কোনো ইচ্ছ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। রাজনৈতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ আওয়ামী লীগের প্রতিই নিবেদিত কি না- এমন প্রশ্নে সাকিবের সাফ উত্তর, “সেটাই তো হওয়ার কথা (আওয়ামীবিস্তারিত পড়ুন

আসছে ‘স্মার্ট ক্লাসরুম’ প্রকল্প, কী আছে এতে

মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে দেশের নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্মার্ট ক্লাসরুম’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত একটি প্রকল্পের অধীনে নির্বাচিত ১৫০টি সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩০০টি নতুন ‘স্মার্ট ক্লাসরুম’ স্থাপন করা হবে। পাশাপাশি বিদ্যামান ৩০০টি ক্লাসরুমের মৌলিক সংস্কার, রেকর্ডিং রুম, মিটিং রুম এবং একটি কেন্দ্রীয় ডাটা সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানায়, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্ট্যাডি) কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পটিবিস্তারিত পড়ুন