মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি

বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে বার্ষিক ঋণসহায়তা প্রায় ২০ শতাংশ বাড়ানোর কথাও জানিয়েছে সংস্থাটি। সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরেন এডিবি সভাপতি মাসাতো কান্দা। সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। এ বিষয়ে এডিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিবি সভাপতির সফরকালেবিস্তারিত পড়ুন
পে-স্কেলে এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়বে কার কত

নবম পে-স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন অর্থাৎ, বেসিকের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। ১১-২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে বেসিকের শতভাগ বেতন বাড়ানোর গুঞ্জন রয়েছে। এ সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। পে-কমিশনের সুপারিশ অনুযায়ী- বর্তমানে চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের মূল বেতন (বেসিক) ৫০ হাজার টাকা। সে হিসেবে বেসিকের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তাদের বেতন বেড়ে হবে ৭৫ হাজার টাকা। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের ৩৫ হাজার ৫০০বিস্তারিত পড়ুন
নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) অবশেষে বাস্তবায়নের পথে। আগামী ১ জুলাই থেকেই এটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন বাজেটে এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতনের (বেসিক) ওপর গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। একই সঙ্গে ১১তম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মীদের জন্য শতভাগ বেতন বৃদ্ধির সম্ভাবনাও আলোচনায় রয়েছে। ফলে বিভিন্ন গ্রেডে কত টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

জাতীয় ঈদগাহ মাঠে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৫ মে) সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে প্রবেশের জন্য ৪টি এবং বের হওয়ার জন্য ৭টি গেট রাখা হবে। এছাড়া প্রতিকূলবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও

আগামী পাঁচ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সর্বমোট ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার সমমূল্যের বিভিন্ন পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে ভারত। রোববার (২৪ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বিশেষ বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। চার দেশীয় কৌশলগত জোট ‘কোয়াড’-এর শীর্ষ বৈঠকে অংশ নিতে শনিবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌঁছান তিনি। রুবিও জানান, ভারতের এই বিশাল বিনিয়োগ মূলত আমেরিকারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু

তিনটি হত্যা মামলায় কারাগারে আটক সাতক্ষীরা জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ মারা গেছেন। সোমবার (২৫ মে) ভোররাত ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার জানান, সোমবার রাত ৩টার দিকে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল লতিফ। দ্রুত তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.বিস্তারিত পড়ুন
ট্রাক উল্টে ১৫ নিহ*ত, থানায় সারিবদ্ধ ম*রদেহ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ থানায় রাখা হয়েছে। নিহতদের বেশিরভাগই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৫ মে) সকালে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যমুনা সেতুর পূর্ব থানায় রাখা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ। ভোর ৪টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকাবিস্তারিত পড়ুন
মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা

যশোরের মনিরামপুরে ইয়াবা সেবনের দায়ে চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালত তাদের দুইজনকে এক মাস করে এবং অপর দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসাথে আদালত তাদের মধ্যে চারজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। রোববার (২৪ মে) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চালকিডাঙ্গা গ্রামের সোনাউল্লাহ গাজীর ছেলে নেছার উদ্দিন (৪৫), মুড়াগাছা গ্রামের মান্দারবিস্তারিত পড়ুন
বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন সাতক্ষীরার সন্তান প্রাক্তণ ফুটবল খেলোয়াড় ও ফুটবল কোচ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ)। আগামী ২ জুন সোমবার ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতার এয়ারওয়েজ বিমানে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সাতক্ষীরার পলাশপোলের বাসিন্দা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ) সাতক্ষীরার আবাহনী ক্রীড়া চক্র, ফুটবল কোচের এসোসিয়েশনেরবিস্তারিত পড়ুন
ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সরাসরি ফোনে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে নিজের ‘ঘনিষ্ঠ বন্ধু’ ও ‘বড় ভক্ত’ হিসেবে অভিহিত করে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারত যুক্তরাষ্ট্রের ওপর পূর্ণ আস্থা রাখতে পারে এবং দেশটি যা চাইবে তা-ই পাবে। রোববার (২৪ মে) দিল্লিতে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতবিস্তারিত পড়ুন

