শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ট্রাক উল্টে ১৫ নিহ*ত, থানায় সারিবদ্ধ ম*রদেহ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ থানায় রাখা হয়েছে। নিহতদের বেশিরভাগই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৫ মে) সকালে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যমুনা সেতুর পূর্ব থানায় রাখা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ।

ভোর ৪টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রডবোঝাই ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা যাত্রীরা রড ও চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৬ জন।

কালিহাতি ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, উত্তরবঙ্গগামী ট্রাকটিতে রডের পাশাপাশি যাত্রীও বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের বের করা হয়।

সরেজমিনে দেখা গেছে, থানা চত্বরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে নিহতদের মরদেহ। স্বজনদের কান্নায় সেখানে ভারী হয়ে ওঠে পরিবেশ।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন গ্রামে। তারা সবাই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণ পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার বলেন, বিভিন্ন স্থান থেকে ট্রাকটিতে যাত্রী তোলা হয়েছিল। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, নিহতদের বাড়ি মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধবিস্তারিত পড়ুন

জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস