রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন সাতক্ষীরার সন্তান প্রাক্তণ ফুটবল খেলোয়াড় ও ফুটবল কোচ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ)।
আগামী ২ জুন সোমবার ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতার এয়ারওয়েজ বিমানে আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
সাতক্ষীরার পলাশপোলের বাসিন্দা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ) সাতক্ষীরার আবাহনী ক্রীড়া চক্র, ফুটবল কোচের এসোসিয়েশনের সভাপতি, তিনি দীর্ঘ ১২ বছর সুনামের সহিত সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এসময় তিনি বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ঠ ডিএফএ নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করেছিলেন। তিনি ১৫ বছর সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ফুটবল কোচ ছিলেন, তিনি জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এশিয়ান ফুটবল কনফেডারেশন, ফিফা, জার্মান কোচ, বিট্রিশ কোচ, অলিম্পিক সলিডারীটি কোচেচ কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ভারতে ক্রীড়া বৃত্তির জন্য মনোনীত হয়েছিলেন। বাংলাদেশ জাতীয় ফুটবল (অনু-১২) এর ম্যানেজার হিসাবে মালেশিয়ার কুয়ালালামপুরে আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ করেন তিনি। ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপ খেলা উপভোগ করতে গিয়েছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় আগামী ২ জুন সোমবার ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন। আগামী ২৮ জুলাই ২০২৬ ফিফা বিশ্বকাপের আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলা উপভোগ করে দেশে ফিরবেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান (সিরাজ)। এজন্য তিনি সাতক্ষীরাবাসীর নিকট দোয়া চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী