মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা-গুলি, যৌথ অভিযান চলছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্প লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসী বাহিনী। এ সময় ক্যাম্পের দেয়াল গুঁড়িয়ে দিয়েছে তারা। রোববার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এর পর রাত ৩টার দিকে যৌথ অভিযানে নামে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য। এ সময় যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের দুই ঘণ্টা গোলাগুলি হয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, জঙ্গল সলিমপুর যাওয়ার একাধিক স্থানের সড়ক কেটে ফেলা হয়েছে। যাতায়াতের কয়েকটি কালভার্ডওবিস্তারিত পড়ুন
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা

লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের মক্কা ও মিনা প্রান্তর। মিনায় হাজিদের সমবেত হওয়ার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে এ বছরের পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের উদ্দেশে আজ সোমবার ‘ইয়াওমুত তারবিয়া’ (তারবিয়ার দিন) পালনের জন্য হজযাত্রীরা মক্কার নিজ নিজ বাসস্থান থেকে মিনায় যেতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন। এ বছর পবিত্র হজ পালনের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকেবিস্তারিত পড়ুন
পবিত্র হজ শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে সৌদি আরবে। আজ সোমবার, ৮ জিলহজ থেকে হজের মূল কার্যক্রম শুরু হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা মক্কা থেকে মিনার দিকে যাত্রা শুরু করেছেন। খবর সৌদি গেজেটের। গতকাল রোববার রাত থেকেই হজযাত্রীরা আল্লাহর মেহমান হিসেবে তালবিয়া পাঠ করতে করতে মিনার দিকে রওনা হন। মিনাকে তাঁবুর নগরী বলা হয়, যেখানে হজের প্রাথমিক পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরবিস্তারিত পড়ুন
৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে চার বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রামবিস্তারিত পড়ুন
কুরবানীর ঈদ
কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরই প্রেক্ষিতে টুংটাং আওয়াজে পশু কুরবানীর জন্য হাতিয়ার বা সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ততা বেড়েছে সাতক্ষীরার কলারোয়ায় কামারদের। আসন্ন ঈদে পশু জবাই, মাংস ছাটাই ও প্রস্তুতে ছোট-বড় ছুরি, চাকু, দা, হাসুয়া, কোপা, চাপাতি, বটি ইত্যাদির ব্যবহার অপরিহার্য। ইতোমধ্যে পৌরসদরের হাসপাতাল রোডের কামারশালাসহ উপজেলার চন্দনপুর, ফজলেপুর, বসন্তপুর, দেয়াড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া কেরালকাতাসহ বিভিন্ন এলাকায় কামার শিল্পের কারিগররা পশু জবাই ও মাংস প্রস্ততের ছুরি, চাকু,বিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। এর ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে গরীব ও অসহায় মানুষ সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসলেও, প্রেসক্রিপশন হাতে খালি মুখেই বাড়ি ফিরতে হচ্ছে তাদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন সকাল থেকেই রোগীরা সেবা নিতে আসতে থাকে। তবে চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়া অধিকাংশ রোগীর হাতেই থাকে প্রেসক্রিপশন। আর সামান্য কিছুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ও জাপান সরকারের আর্থিক সহায়তায় এবং সুশীলনের বাস্তবায়নে ডিআরআর (দুর্যোগ ঝুঁকিহ্রাস) কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও ডব্লিউএফপি সাব-অফিস প্রধান আল মামুন আজাদ ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট মোঃ গিয়াস উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

আমদানি-নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা হ্রাস, উপকূলীয় অঞ্চলের জ্বালানি বৈষম্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি ন্যায্য ও জনগণকেন্দ্রিক জ্বালানি রূপান্তরের দাবিতে সাতক্ষীরায় এক নীতি সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মে (রবিবার) সকাল ১১:০০টায় সাতক্ষীরার এল্লারচরস্থ চিংড়ি চাষ প্রদর্শনী খামার হলরুমে ‘স্থানীয় টেকসই উন্নয়ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা: আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), একশনএইড বাংলাদেশবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়

সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষা ও প্রশাসনিক পরিবেশকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন কলেজ গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি মোঃ নুরুল আমিন। বিবার (২৪ মে) বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অভ্যন্তরীণ প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এইবিস্তারিত পড়ুন
মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলা সীমান্তের ৪২ ও ৪২ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ৯ নম্বর ওয়ার্ড ভালুকিয়া পাড়া এলাকার সুনিয়ং চাকমার ছেলে লেড়াইয়া (৪১), মৃত নিওমং চাকমার ছেলে অংকে মং (৫০) এবং অইমং চাকমার ছেলে চিংকা অং। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী নিজেদের কৃষিক্ষেত পরিচর্যার জন্য ওই এলাকায় প্রায়ই যেতেন ওই তিন বাংলাদেশি।বিস্তারিত পড়ুন

