শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে তীব্র ওষুধ সংকট দেখা দিয়েছে। এর ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে গরীব ও অসহায় মানুষ সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে ছুটে আসলেও, প্রেসক্রিপশন হাতে খালি মুখেই বাড়ি ফিরতে হচ্ছে তাদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন সকাল থেকেই রোগীরা সেবা নিতে আসতে থাকে। তবে চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়া অধিকাংশ রোগীর হাতেই থাকে প্রেসক্রিপশন। আর সামান্য কিছু কম দামের ওষুধ।

চিকিৎসা নিতে আসা ঝাঁপা গ্রামের দিনমজুর করিম আলী (৫৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, কয়েকদিন ধরে জ্বরে ভুগছি। কামাই-রোজগার বন্ধ। বাজারে ওষুধের যে দাম, আমাদের মতো গরীব মানুষের কিনে খাওয়ার সাধ্য নেই। আশায় বুক বেঁধে সরকারি হাসপাতালে এসেছিলাম একটু ওষুধের জন্য। কিন্তু ডাক্তার বললেন, হাসপাতাল তেমন কোনো ওষুধ নেই। লিখে দিচ্ছি বাইরে থেকে কিনতে হবে। আমরা গরীব মানুষ এখন কোথায় যাব? একই চিত্র দেখা গেল হালিমা বেগমের (৪০) ক্ষেত্রেও। তিনি তার ৬ বছরের অসুস্থ সন্তানকে নিয়ে এসেছিলেন।

তিনি বলেন, টাকা থাকলে তো প্রাইভেট ডাক্তার দেখাতাম। সরকারি হাসপাতালে আসি একটু ফ্রি ওষুধের আশায়। কিন্তু এখানে এসে শুধু ডাক্তার দেখানোই সার, ২/৪ টা প্যারাসিটামল ওষুধ ছাড়া কিছুই মেলেনা। বাজার থেকে ওষুধ কেনার টাকা আমার কাছে নেই। তাই ছুটে আসি হাসপাতালে।

ওষুধ সংকটের বিষয়টি স্বীকার করে রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেমকো) তৌহিদুর রহমান বলেন, প্রতিদিন এই উপস্বাস্থ্য কেন্দ্রে রাজগঞ্জ ও তার আশেপাশের দূর-দূরান্তের গ্রাম থেকে বহু অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা নিতে আসেন। আমরা সাধ্যমতো তাদের কিছু ওষুধ (আমাদের কাছে যা থাকে) তাই দিয়ে থাকি। আর কিছু ওষুধ লিখে দিয়ে থাকি। কিন্তু দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ না থাকায় আমরা রোগীদের হাতে ওষুধ তুলে দিতে পারছি না। বাজারে ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় রোগীরা বাইরে থেকে ওষুধ কিনতে হিমশিম খাচ্ছেন। যা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওষুধের চাহিদার বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।

এলাকার সচেতন মহলের দাবি, রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রটির ওপর এই অঞ্চলের শত শত মানুষ নির্ভরশীল। দ্রুত সরকারিভাবে ওষুধের পর্যাপ্ত বরাদ্দ না দিলে এই অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি আরও চরম আকার ধারণ করবে। তারা অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি