মে, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
আসামি সোহেল ও তার স্ত্রীর আইনি লড়াইয়ে স্টেট ডিফেন্স নিয়োগ

আলোচিত রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিতে এবার আসামিপক্ষের জন্যও রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স ল’ইয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পল্লবী থানার নারী ও শিশুবিস্তারিত পড়ুন
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়, শুরু সোমবার

দেশের প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীরা এখন থেকে ঢাকা মেট্রোরেল-এ ভ্রমণে বিশেষ সুবিধা পাবেন। ৬৫ বছর বা তার বেশি বয়সী সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একক যাত্রার টিকিটে ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু করছে সরকার। রোববার (২৪ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব যাত্রীরা জাতীয়বিস্তারিত পড়ুন
ডিএসসিসির দুই তৃতীয়াংশ সড়কে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু

যান চলাচল নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দক্ষিণ সিটির দুই তৃতীয়াংশ সড়কে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। বাকি একভাগ ঈদুল আজহার পরে চালু হবে বলেও জানান তিনি। রোববার (২৪ মে) দুপুর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সিগনালিং সিস্টেম নিয়ে আলোচনা শেষে তিনি এ তথ্য জানান। ডিএসসিসির প্রশাসক জানান, রাজধানীর দক্ষিণ অংশের ২২ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেত ব্যবস্থা চালু হবে। রাজধানীর যানজট সহনীয়বিস্তারিত পড়ুন
সমুদ্রে তেল-গ্যাস মিললে তা উন্নয়নের বড় নিয়ামক হবে: জ্বালানিমন্ত্রী

সমুদ্রে তেল-গ্যাস পাওয়া গেলে তা দেশের উন্নয়নের বড় নিয়ামক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ। বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বানের বিষয়ে রোববার (২৪ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জ্বালানি ছাড়া দেশের উন্নয়ন হয় না। জাতীয় স্বার্থ রক্ষা করেই গ্যাস অনুসন্ধানের চুক্তি করা হবে। এই দরপত্রের মাধ্যমে সমুদ্রে তেল বা গ্যাস পাওয়া গেলে, তা দেশের উন্নয়নের বড় নিয়ামক হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশেরবিস্তারিত পড়ুন
ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা

আসন্ন পবিত্র ঈদুল আজহার নামাজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আদায় করবেন সরকারের নীতিনির্ধারক ও বিএনপির শীর্ষ নেতারা। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহ ময়দানে। এ ছাড়া রাজধানীতে নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান,বিস্তারিত পড়ুন
বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

পশ্চিমবঙ্গে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ এবং পুশব্যাকের প্রক্রিয়া জোরদার করতে এক বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ বা ডিটেনশন সেন্টার (আটক কেন্দ্র) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। গত শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি আদেশ জারি করা হয়। রাজ্য পুলিশ প্রধান, কলকাতার পুলিশ কমিশনার, ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) এবং রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপারদের (এসপি) কাছে এইবিস্তারিত পড়ুন
দ্রুত বিচারের জন্য রামিসা ধর্ষণ ও হত্যা মামলা শিশু সহিংসতা ট্রাইব্যুনালে বদলি

শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলা দ্রুত বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। মামলার অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ১৫ জনকে। শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা নাড়িয়ে দেয় দেশের প্রতিটি মানুষকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সব স্তরের জনগণ। ঘটনার দুদিন পর পরিবারকে সান্ত্বনা দিতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেন দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করার প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি রক্ষায় দ্রুত গতিতে চলেবিস্তারিত পড়ুন
পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংক তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরে তিনি পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এবং গভর্নর পদে মোস্তাকুর রহমান যোগদানের পর ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন সিদ্ধান্তেবিস্তারিত পড়ুন
কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে সরকারি ও বেসরকারি কলেজসহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকায় সংশোধনী আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ রোববার (২৪ মে) আনুষ্ঠানিকভাবে এই সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে। সংশোধিত নতুন তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ঈদুল আজহার ছুটি ২২ মে শুক্রবার থেকে শুরু হয়েছে এবং এই ছুটি ৬ জুন ২০২৬ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদ দিয়ে এই তালিকায় মোট ১০বিস্তারিত পড়ুন
ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি : জামায়াত আমির

শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৪ মে) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, ‘হজরত ইব্রাহিম (আ.) তার স্ত্রী হজরত হাজেরা ও প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শেবিস্তারিত পড়ুন

