মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মে, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মানুষের মাঝে রবিবার বিকালে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গরীব অসহায় পরিবারের মধ্যে সিমাই, চিনি, দুধ ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্নব দত্ত ও আকবর আলী ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, এসময় উপস্থিত ছিলেন আকবর আলী ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক মো.বিস্তারিত পড়ুন

উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা

সাতক্ষীরা প্রতিনিধি: গ্রীষ্মের মিষ্টি সকালের রোদ ঝলমলে আঙিনায় ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের চোখে ছিল অন্যরকম আবেগ। স্কুল ব্যাগ, খাতা-কলম আর নতুন পোশাক হাতে পেয়ে আনন্দে আর উৎসবে মাতা আয়োজন শিশুদের করেছে উচ্ছসিত। সাতক্ষীরায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঋশিল্পী ফাউন্ডেশন’। সকালে ঋশিল্পী কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীর হাতে বছরব্যাপী চলার মতো শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল স্কুলবিস্তারিত পড়ুন

মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি খনন এবং বাণিজ্যিক উদ্দেশ্যে খননকৃত মাটি বিক্রির বিরুদ্ধে দিনভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ মে) উপজেলার হরিহরনগর ও রোহিতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচালিত ৫টি মোবাইল কোর্ট অভিযানে ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ জনকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন ঝাঁপা ও খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।বিস্তারিত পড়ুন

শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্মারকলিপি প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের সামনে শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমতা ফোরাম (সিএসও হাব, সাতক্ষীরা) ও ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে, ইউরোপীয়ান ইউনিয়ন ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় রবিবার (২৪ মে) সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। তিনি স্মারকলিপির বিভিন্ন দাবি ও বিষয়বস্তু পাঠ করে শোনান। কর্মসূচিতে বক্তব্য দেন সমতা ফোরাম (সিএসও হাব)বিস্তারিত পড়ুন

খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে শ্যামনগরে কৃষকদের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধানখালী এলাকায় খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। রবিবার সকালে ধানখালী খননকৃত খাল ও কৃষিজমিতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করে বক্তারা অনিয়মতান্ত্রিকভাবে খাল খনন বন্ধ, প্রকল্পের নকশা প্রকাশ এবং ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কৃষক নেতা জমির আলী বলেন, উপকূলের লবণাক্ত অঞ্চলে চাষাবাদ করেই কোনো রকমে পরিবার চালাতে হয়। অথচ খালবিস্তারিত পড়ুন

২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড

মেহেরপুরে নয় বছরের শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ২৯ কার্যদিবসে মামলার রায় ঘোষণা করা হয়েছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার একটি গ্রামে অভিযুক্ত শাকিলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা

সাতক্ষীরার কলারোয়ায় নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন এবং নিম্নমানের ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা ও বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) এর কলারোয়া উপজেলা শাখা ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা বিসিডিএসের সিনিয়র সহ-সভাপতি কাজী শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাতক্ষীরা জেলা বিসিডিএসের সভাপতি আলহাজ্ব দ্বীন আলী ও প্রধান মেহমান ছিলেনবিস্তারিত পড়ুন

বিশ্ব মৌমাছি দিবস

প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশন। রোববার (২৪ মে) সকাল ১১টায় বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে মৌ- শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা এবং মৌচাষিদের কল্যাণে সরকারি সহায়তা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ আফজালের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিদল প্রতিমন্ত্রীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট), বিশ্ব মৌমাছি দিবসের শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে সারাদেশ। এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ২৩ মে শনিবার সকাল ১০:০০ টায় দেশের বিভিন্ন জেলায় একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে প্রান্তিক যুব সংঘসহ দেশের ৭টি সামাজিক ও শিশু সংগঠনের যৌথ উদ্যোগে এই মূল কর্মসূচিটিবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন

শাহ জাহান আলী মিটন : আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় মানবাধিকার সংগঠন “অধিকারের” আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংগঠন “অধিকার” এর সাতক্ষীরা সমন্বয়ক মো. মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সাংবাদিক ফিরোজ হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গুমের স্বীকার ডা. মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ, গুম থেকে ফিরে আসা মো. টিপু সুলতান, সাংবাদিক জিল্লুর রহমান,বিস্তারিত পড়ুন