সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়

সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষা ও প্রশাসনিক পরিবেশকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা করেছেন কলেজ গভর্নিং বডির নবনিযুক্ত সভাপতি মোঃ নুরুল আমিন।

বিবার (২৪ মে) বেলা ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অভ্যন্তরীণ প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কলেজের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গভর্নিং বডির সভাপতি মোঃ নুরুল আমিন বলেন, সাতক্ষীরা সিটি কলেজ এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গৌরব ও শিক্ষার মান অক্ষুণ্ণ রাখতে শিক্ষক ও কর্মচারী সকলকে একযোগে কাজ করতে হবে।” তিনি কলেজের অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থার সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে জোর দেন। একই সাথে তিনি শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবি ও সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান কলেজের বর্তমান শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন এবং কলেজের সার্বিক উন্নয়নে গভর্নিং বডির নতুন সভাপতির আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারীদের পক্ষে কয়েকজন প্রতিনিধি তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। তারা কলেজের শিক্ষার পরিবেশ সুন্দর রাখা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে গভর্নিং বডির যেকোনো ইতিবাচক সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলে আশা প্রকাশ করেন, নতুন গভর্নিং বডির নেতৃত্বে সাতক্ষীরা সিটি কলেজ শিক্ষার আলো ছড়াতে আরও এক ধাপ এগিয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উদ্যোগে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরেরবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ