সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, জুন ২, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কল্পনা রানী শ্রীকলা গ্রামের নিরোদ কুমার মল্লিকের স্ত্রী। ​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঘরের বারান্দায় অবস্থানকালে কল্পনা রানীকে একটি বিষধর কালাচ সাপ কামড় দেয়। ঘটনার পরপরই স্থানীয় ওঝার মাধ্যমে সনাতন পদ্ধতিতে তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। ​তবেবিস্তারিত পড়ুন

পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে শতাধিক ব‍্যক্তিকে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় করা হচ্ছে মাইকিং। যশোর-৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রবিবার দিবাগত রাতে কয়েকটা গাড়িতে করে শতাধিক নারী-পুরুষকে সীমান্তে এনে জড়ো করে বিএসএফ। পরে গভীর রাতে তারকাটা বেষ্টিত বিভিন্ন গেট খুলে তাদেরকে সাদিপুর সীমান্তের খড়ের মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। দেশটি সামাজিক মাধ্যমগুলোকে বয়স যাচাই প্রক্রিয়া কঠোর করার নির্দেশনা দেন। ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না ১৬ বছরের কম বয়সীরা। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবসহ ৮০ লাখের অধিক ব্যবহারকারী আছে এমন সব প্লাটফর্মকে এই নিয়মের আওতায় এনেছে তারা। এপির প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকেই দেশটিতে এই নিয়ম কার্যকর হতেবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থনীতিকে অতিরিক্ত নিয়ন্ত্রণ থেকে মুক্ত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নিয়ন্ত্রণমূলক অর্থনৈতিক কার্যক্রম থেকে বেরিয়ে এসে একটি নিয়ন্ত্রণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। মঙ্গলবার (২ জুন) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অর্থনীতি নিয়ন্ত্রণমুক্ত করা হবে। সে সঙ্গে এর বিকাশে কাজ করা হবে। এটা কেউ বাধাগ্রস্ত করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কাফেলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আব্দুল মোতালেব এর ২৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২ জুন) বেলা ১০ টায় প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা শহরের রসুলপুর কবস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সাংবাদিকরা। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহামান উজ্জলেরবিস্তারিত পড়ুন

মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকার মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়। সেখানে মাদক ও জুয়ার প্রভাব বেশি। অপরাধীদের আটক করে দীর্ঘ সময় জেলে রাখা যাচ্ছে না আইনের দুর্বলতার কারণেই এজন্য আধুনিক আইন তৈরির মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে শিশু রামিসা হত্যার বিচারকাজ নিয়ে তিনি বলেন, এটি নিয়ে কোনো কথা বলতে চাই না, এটা আদালতের বিষয়। তবে সংক্ষিপ্তবিস্তারিত পড়ুন

শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে

প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে খুব শিগগিরই মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছে নতুন মুখ। একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্তও আসছে একইসঙ্গে। সরকারের প্রভাবশালী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রগুলো বলছে, তাদের মধ্যে নারায়ণগঞ্জের একজন তরুণ এমপির নাম বেশ আলোচনায় আছে। প্রধানমন্ত্রীর খুব কাছের হিসেবে তার পরিচিতি রয়েছে। পাশাপাশি নরসিংদী থেকে আরও একজনকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। এছাড়া নেত্রকোনা থেকে একজনবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ইসলামী ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের গ্রাহক, আমানতকারী, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন,বিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুসহ আরও দুজন গুরুতর আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) ও প্রাইভেট কার চালক মনিরামপুরবিস্তারিত পড়ুন

বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা

বিজেপির বিরুদ্ধে মঙ্গলবার (২ জুন) অবস্থান কর্মসূচিতে বসেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী। অবস্থান কর্মসূচির মঞ্চ থেকে বর্তমান শাসকদল বিজেপির বিরুদ্ধে ভোটপরবর্তী সহিংসতা, বুলডোজার দিয়ে ভাঙচুর, হকার উচ্ছেদ-সহ একাধিক অভিযোগ তুলেন তিনি। তৃণমূলের নেতা-কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও তার অভিযোগ। তিনি বলেন, আমাদের সাংসদ, বিধায়ক, কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না। তিনি আরও বলেন, আমাকে আটকাতে পারবেন না। সংবিধান রক্ষা করব। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।বিস্তারিত পড়ুন