জুলাই, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের কলেজছাত্র সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পক্ষ থেকে অন্ধ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে লালন-পালনের দায়িত্ব নেওয়া এই শিক্ষার্থীর জন্য আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সোহানের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় জাতীয় সংসদের হুইপবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে জনতা ব্যাংক পিএলসি, সাতক্ষীরা-এর কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন। বুধবার (১ জুলাই) দুপুর ১টায় সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে জনতা ব্যাংকের কর্মকর্তারা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে উভয় পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় জনতা ব্যাংকের কর্মকর্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে জনতা ব্যাংক পিএলসির ভূমিকা তুলে ধরেন। জবাবে জেলাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (১ জুলাই) ভোর ৪ টার দিকে উপজেলার কুশলিয়া ইউনিয়নের তুলাকঠি এলাকার একটি মাছের ঘেরের সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সঞ্জিব সরকার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার (৫৮) জানান, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ৮টার দিকে সঞ্জিব এবং তিনি বাড়ি থেকে নিজ নিজ মাছের ঘেরের উদ্দেশ্যে বের হন। রাতে সঞ্জিববিস্তারিত পড়ুন
বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা

যশোরের মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বিভিন্ন অংশে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ কাদা ও পিচ্ছিল অবস্থা। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান, বাই সাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা। বুধবার (০১ জুলাই-২০২৬) সকালে তোলা একটি ছবিতে দেখা যায়, সড়কের বড় একটি অংশ কাদায় ঢেকে গেছে। কোথাওবিস্তারিত পড়ুন
তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা কানাই লাল সরদার। বুধবার (১ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে বৃষ্টির মধ্যে খুলনা-পাইকগাছা মহাসড়কের তালা সদর ইউনিয়নের শাহপুর বাজারে ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুশল রায় সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ

সাতক্ষীরা সদর উপজেলায় কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে উপজেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা সদর-এর আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মুর্শিদবিস্তারিত পড়ুন
মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম

ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের দিনের কর্মযজ্ঞ। সূর্য অস্ত যাওয়ার পরও থামে না ব্যস্ততা। মাথায় ঘাসের বোঝা, কাঁধে সংসারের দায়িত্ব আর হৃদয়ে পরিবারের স্বপ্ন। এভাবেই প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন যশোরের মনিরামপুর উপজেলার ৯৬ অঞ্চলের পল্লী বধূরা। সম্প্রতি উপজেলার ৯৬ অঞ্চলের একটি গ্রামে গিয়ে দেখা যায়, জলাভূমির মাঝখান দিয়ে সরু বাঁধের ওপর মাথায় গবাদিপশুর খাদ্যের বোঝা নিয়ে বাড়ির পথে হাঁটছেন এক গৃহবধূ। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, সবুজ কচুরিপানা আর প্রকৃতির নীরবতারবিস্তারিত পড়ুন
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মিটিং ও বৃক্ষরোপণ

রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টায় রোটারি ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। পরে শহরের মুনজিতপুরস্থ হোটেল রাজ এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অব সাতক্ষীরার নতুন সভাপতিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়া এলাকায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক এ উন্নয়নকাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানা যায়, স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের সরকারি বাজেট বরাদ্দের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনেজবিস্তারিত পড়ুন
পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নতুন তিনটি উপজেলা গঠনসহ মোট ছয়টি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, পূর্বাচল নতুন শহরবিস্তারিত পড়ুন

