শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই ভুল বা অন্যায় হতে পারে। তবে অন্যায়কে কখনোই দল প্রশ্রয় দেয় না। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত দলের রুকন সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আগেই পরিষ্কার করেছি—অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনোবিস্তারিত পড়ুন
লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ

যুক্তরাজ্যের লন্ডনের একটি পাঁচতারা হোটেলে ২৯ বছর বয়সী এক সৌদি যুবরাজের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের মৃত্যু তদন্তকারী কর্মকর্তা ‘করোনা’র প্রতিবেদনে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত অ্যালকোহল, পার্টি ড্রাগস এবং উদ্বেগ কমানোর ওষুধের মারাত্মক মিশ্রণের কারণে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তার মৃত্যু হয়েছে। তদন্তে হত্যা বা আত্মহত্যার কোনো প্রমাণ না পাওয়ায় একে ‘দুর্ঘটনাবশত মৃত্যু’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মৃত ওই যুবরাজের নাম আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলবিস্তারিত পড়ুন
মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা

রাষ্ট্রপতিরা সাধারণত নির্ধারিত মেয়াদ পূর্ণ করেই দায়িত্ব ছাড়েন। তবে রাজনৈতিক সংকট, গণআন্দোলন, দুর্নীতির অভিযোগ, অভিশংসন কিংবা সাংবিধানিক চাপের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপ্রধানের পদত্যাগের বহু নজির রয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে পেরু, শ্রীলঙ্কা কিংবা জার্মানি বিভিন্ন সময়ে এমন ঘটনা বিশ্বরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বাংলাদেশেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দক্ষিণবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পরপরই তার পদত্যাগের বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে বলে বঙ্গভবনের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, স্পিকার দেশে ফেরার পর ঠিক কখন এবং কীভাবে তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হস্তান্তর করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে নিজের স্বাক্ষরিত পত্র জাতীয় সংসদের স্পিকারের বরাবর জমা দিতে হয়।বিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির

সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মেসির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে নতুন প্রতিবেদনে তার অবসরের স্পষ্ট একটি সময়রেখা উঠে এসেছে। আর্জেন্টিনার জার্সি গায়ে আর কোনো বিশ্বকাপে দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে এখনই তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না; দলের একটি মসৃণ পালাবদল বা ট্রানজিশন নিশ্চিত করতে আগামী কয়েক মাস খেলা চালিয়ে যাবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন ৩৯বিস্তারিত পড়ুন
অধ্যক্ষ আশেক-ই-এলাহী’র সহধর্মিণী রেহানা খাতুনের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী’র সহধর্মিণী রেহানা খাতুন বৃহস্পতিবার দুপুর ৩টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর রুহের মাগফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্মসম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন

