মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, জুলাই ২০, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান

ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৩১ দফা ও জুলাই সনদের আলোকে সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়া হবে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, ‘আমরা একসঙ্গে আছি, একসঙ্গে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেওবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটি ছাত্রাবাস কবি কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস ও শহিদ তিতুমীর হল পরিত্যক্ত ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় ভবন দুটি নিলামে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে জেলা প্রশাসনের কাছে নির্দেশনা চেয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রাবাস দুটি বহু বছর ধরে অবহেলায় পড়ে আছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। সোমবার সকালে রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (৩০) গুরুতর আহত হন। এছাড়া আহত ট্রলি চালকবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। রাষ্ট্রপতির আদেশক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার উপসচিব মো.গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে- জনাব মো.সাইদুর রহমান-কে অন্য যেকোন পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করার শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে বাংলাদেশ হাইকমিশন,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কলারোয়া বিদ্যা বিপণীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বাবু। এ নিয়ে টানা তিনবার তিনি জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি নির্বাচিত হলেন। এছাড়া তিনি দুইবার সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অ্যাডহক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কলারোয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক প্রয়াত রফিকুল ইসলামের একমাত্র পুত্র।বিস্তারিত পড়ুন

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন

সাতক্ষীরার কৃতি সন্তান এবং সাংবাদিকতা জগতের পরিচিত মুখ সাইদুর রহমান সম্প্রতি ভারতস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘ সময় ধরে দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা এই অভিজ্ঞ সাংবাদিকের এই নতুন কূটনৈতিক দায়িত্ব প্রাপ্তি পেশাদার মহলে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে তার এই নতুন কর্মময় জীবনের সাফল্য কামনা করেছেন। মূলত বাংলাদেশের সংবাদমাধ্যমে তারবিস্তারিত পড়ুন

সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাতক্ষীরার কৃতি সন্তান সাইদুর রহমান। তার এ নিয়োগে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান,যুগ্মসম্পাদক এম বেলাল হোসাইন,সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার,অর্থসম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমেবিস্তারিত পড়ুন

শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তুলতে স্থানীয় সরকার, ব্যবসা প্রতিষ্ঠান, এনজিও ও কমিউনিটি নেতৃবৃন্দের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর ও অংশীদারিত্ব সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ জুলাই উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে শিশুশ্রমমুক্ত উপজেলা ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ

সাতক্ষীরায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে সিএসও নেটওয়ার্ক, নাগরিক সমাজ, সরকারি কর্মকর্তা, পুলিশ বিভাগ ও গণমাধ্যমের অংশগ্রহণে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউএনও ওমেনের সহযোগিতায় আয়োজিত ‘নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ বিষয়ক সংলাপ সোমবার (২০ জুলাই) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়। সংলাপে স্বাগত বক্তব্য রাখেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরী। পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএনপিএসেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু

সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামের এক আর্জেন্টিনা সাপোর্টারের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান। স্থানীয়রা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। নিহত লাল্টু হোসেন ওই এলাকার মোটরসাইকেল মেকানিক ফজলু হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক ছিলেন। দুই ভাইবোনের মধ্যে লাল্টুই ছিলেন বড়। তার একমাত্র বোনের বিয়ে হয়েছে।বিস্তারিত পড়ুন