মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন কলারোয়া বিদ্যা বিপণীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বাবু। এ নিয়ে টানা তিনবার তিনি জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি নির্বাচিত হলেন। এছাড়া তিনি দুইবার সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অ্যাডহক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি কলারোয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবক প্রয়াত রফিকুল ইসলামের একমাত্র পুত্র। তাঁর পিতাও জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হিসেবে দীর্ঘদিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

সাইফুল ইসলাম বাবু কলারোয়া উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতি ও কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলেরও সভাপতি।

এছাড়া সাইফুল ইসলাম বাবু বাফুফে-এর সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার একমাত্র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

কলারোয়ার অতি পরিচিত মুখ সমাজসেবক ও ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম বাবু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সহকারী শিক্ষক আমজাদ হোসেন, শাহ আলম, মাওলানা নুরুল হক, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্লাহ আল মামুন, ইমদাদুল হক, স্বপন কুমার দে প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই

কামরুল হাসান: কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্মবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত