মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, জুলাই ৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা

​‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ​সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ ও বিআরডিবির উপপরিচালক আফরুজ্জামান। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ​পরে সকাল ১১টায় জেলা প্রশাসকেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। রবিবার (০৫ জুলাই ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরবরাহকৃত বিভিন্ন প্রকারের ৫০টি গাছের চারা বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়। চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চালুয়াহাটি ইউনিয়ন যুবদল নেতা মো. মতিয়ার রহমান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার,বিস্তারিত পড়ুন

জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা

দৈনিক যশোর-এর প্রকাশক ও সম্পাদক এবং প্রেসক্লাব যশোর-এর সভাপতি জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে ভর্তি হওয়ার পর তাঁর এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের রক্তনালিতে ব্লক ধরা পড়ে। রোগের অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকরা তাঁর ওপেনহার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর আশু সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য রাজগঞ্জ প্রেসক্লাব-এর সভাপতি এসএম রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দৈনিক যশোর-এর রাজগঞ্জ প্রতিনিধি হেলাল উদ্দিনসহবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ প্রদান ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠিত হয়। তালা ইউসিসিএ লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও আমগাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপজেলা বাস্তবায়নবিস্তারিত পড়ুন