সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
রবিবার (০৫ জুলাই ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরবরাহকৃত বিভিন্ন প্রকারের ৫০টি গাছের চারা বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়।
চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চালুয়াহাটি ইউনিয়ন যুবদল নেতা মো. মতিয়ার রহমান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার, সিনিয়র শিক্ষক মো. রবিউল ইসলাম, শিক্ষক আব্দুল মাজিদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা।
এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ কামাল তুষার বলেন- একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও নিরাপদ পৃথিবী গড়ার অন্যতম ভিত্তি। বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন প্রকৃতির প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ গড়ে তুলবে, তেমনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কেও বাস্তব শিক্ষা লাভ করবে। আমরা ভবিষ্যতেও বিদ্যালয়ে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার কার্যক্রম অব্যাহত রাখব।
উপস্থিত অতিথিরা বলেন- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক শিক্ষার্থী ও সচেতন নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচি শেষে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন