রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের দোসরদের দেশব্যাপী পরিকল্পিত সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং প্রতিরোধের দৃঢ় প্রত্যয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকালে ভোমরা স্থলবন্দর এলাকায় সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার ওপর গুরুত্বারোপ করেন। এসময় সাতক্ষীরা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জেলা যুবদলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বিজেপি-আওয়ামী লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদবিস্তারিত পড়ুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুনবিস্তারিত পড়ুন

গণতন্ত্র টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য জরুরি : তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিক সমাজ টিকিয়ে রাখতে জবাবদিহি ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা জরুরি বলেবিস্তারিত পড়ুন

  • কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অন্তঃকলহে জাজিরায় দুজন মারা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ঢাকার আবাসনচাপ কমাতে গাজীপুরের টঙ্গীতে নির্মিত হচ্ছে ভাড়াভিত্তিক ফ্ল্যাট
  • পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১
  • পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ
  • প্রেমের টানে, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী
  • মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান
  • ‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন
  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর