অন্তঃকলহে জাজিরায় দুজন মারা গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী


শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে সংঘর্ষ অন্তঃকলহ থেকে হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফজরের নামাজের পরে অনেকগুলো লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তাদের মধ্যে অন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্ব হয়েছে বা সংঘর্ষ হয়েছে বলে আমি শুনেছি। এখনো আমরা বিস্তারিত তদন্ত করিনি। দুইজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য ফোর্স যথেষ্ট ধৈর্যের সঙ্গে কৌশলে পরিস্থিতি মোকাবিলা করছে। এখন ওখানে পরিস্থিতি শান্ত।
তবে স্থানীয় সূত্র বলছে, ভোর সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ের কাছে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেন। এদিকে কর্মসূচি প্রতিহত করতে গতকাল শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে পাল্টাপাল্টি ককটেল নিক্ষেপের ঘটনা চলে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, সংঘর্ষের সময় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরিত হয়েছে। গুলির ঘটনাও ঘটেছে।
ঘটনাস্থলে থাকা বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় লোকজনের ভাষ্য।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ইব্রাহিম সিপাহী (৩০) নিহত হয়। তিনি শরীয়তপুর সদরের বাসিন্দা।
সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হবার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত নিজামউদ্দিন মৃধা (৪০) মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে দলটির স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সবার সহযোগিতায় ভালো নির্বাচন আয়োজন করতে চায় ইসি : সিইসি
সবার সহযোগিতা নিয়ে একটি ভালো নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচনবিস্তারিত পড়ুন

সন্ত্রাস ও নৈরাজ্যে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র ফিরিয়ে আনাবিস্তারিত পড়ুন

কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারবিস্তারিত পড়ুন


