বিজেপি-আওয়ামী লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের সীমান্তে চক্রান্ত হচ্ছে। বিজেপি নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে বাংলাদেশের সীমান্তে সভা সমাবেশ করছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, আমরা দেখছি, বাংলাদেশের নদী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গঙ্গা চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বরে শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হবে কি না, বা সেই চুক্তির নবায়ন হবে কি না, আমরা কিন্তু এখনও জানি না।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, পানিসম্পদ মন্ত্রী বলছেন, তিনি দুইটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু তার কোনো উত্তর পাননি। এখন তিনি বলছেন, কোনো উত্তরই পাচ্ছেন না। তার মানে এই পদ্মাপড়ের মানুষদেরকে মরুভূমিতে পরিণত করার আবারও ষড়যন্ত্র করছে ভারত। তিস্তাপাড় শুকিয়ে উত্তরবঙ্গকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে ভারত।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপির সরকার গত আট মাসে বিচারের সকল কার্যক্রম স্থবির করে রেখেছিল। তারা নির্বাচনে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে নির্বাচন করেছে। আওয়ামী লীগের টাকা নিয়ে, আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে, তারা নির্বাচনে জিতেছে। এখন আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ এখন তাদের আওয়ামী লীগের সাথে গোপন সমঝোতা ভেঙে গিয়েছে। এখন তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে, এখন তারা জাতীয় ঐক্যের কথা বলছে। গত আট মাসে এই জাতীয় ঐক্য কোথায় ছিল, ৫ আগস্টের পরে এই জাতীয় ঐক্য কোথায় ছিল। এই জাতীয় ঐক্য কিন্তু বিএনপি বারবার ভঙ্গ করেছে।
এনসিপির এই নেতা বলেন, বিএনপির নেতৃত্বে কোনো লড়াই হবে না। বিএনপি গত ১৬ বছর আওয়ামী লীগকে ঠেকাতে পারে নাই। বিরোধী দলের অবস্থায় তারা ব্যর্থ হয়েছিল। এখন সরকারে থাকা অবস্থায় তারা আবারও ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। তাদের সরকারে থাকা অবস্থায় তাদের সিটিং এমপি গোপালগঞ্জে যেতে পারছে না। পুরো দেশের আইন-শৃঙ্খলা ব্যর্থ প্রমাণ হয়েছে।
পতিত ফ্যাসিবাদী শক্তি থেকে দেশের জনগণকে রক্ষা করতে দেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। দেশের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে আবারও জুলাই গণঅভ্যুত্থানে দেশের ছাত্র তরুণ, শ্রমিক, জনতার যে ঐক্য হয়ে রাজপথে আমরা নেমে এসেছিলাম। দেশের জনগণের জন্য আমাদেরকে আবারও নামতে হবে। কারণ খুনি হাসিনাকে আমরা এই দেশের মাটিতে আবার নতুন করে কোনো ধরনের নৈরাজ্য করার সুযোগ দেবো না। আমরা খুনি হাসিনার বিচার চাই। এই বাংলার মাটিতে ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হবে। খুনি হাসিনাকে অবশ্যই আসতে হবে। আমরা তাকে আপ্যায়ন করার জন্য ফাঁসির মঞ্চ নিয়ে প্রস্তুত আছি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে। চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। ৫ আগস্টে তারা এই সুযোগ হারিয়েছে। এখন নৈরাজ্য করে সন্ত্রাস করে, তারা যদি মনে করে বিএনপির আপোষকামিতার সুযোগ নিয়ে তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে। এইটা তাদের ভুল ধারণা। ভারত কেন, পৃথিবীর আরও পাঁচটা পরাশক্তিও তাদের সাথে থাকলে বাংলাদেশের জনগণ, তরুণ, জনতা কোনোদিনই তাদেরকে আর কোনো সুযোগ দেবে না।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টাবিস্তারিত পড়ুন

‘জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে’ : মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি সব সময় জনগণের সরকারবিস্তারিত পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামীবিস্তারিত পড়ুন


