ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ


কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলার একটি অসহায় পরিবারের নিরব কান্নার গল্প সামনে এনেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুড ফর অল’। ঈদের পরদিন কাঁচা মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংগঠনটির সদস্যরা খুঁজে পান ক্যান্সারে আক্রান্ত এক পরিবারের বেদনাদায়ক বাস্তবতা।
রাজশাহী জেলার বাঘা উপজেলার জোতজয়রাম গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের দ্বিতীয় সন্তান লালন দীর্ঘদিন ধরে দুরারোগ্য বনমেরু (বোন ম্যারো) ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মাকে নিয়ে একটি ভাঙাচোরা মাটির ঘরে বসবাস করেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় এতদিন ভ্যান চালিয়ে সংসারের খরচ চালাতেন লালন। তবে ক্যান্সারের কারণে বর্তমানে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন, ফলে পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে।
ফুড ফর অল-এর উদ্যোগে গত কোররবানির ঈদে প্রায় ২০০ পরিবারের মাঝে কাঁচা মাংস বিতরণ করা হয়। সেই কার্যক্রমের অংশ হিসেবে লালনের বাড়িতে গিয়ে তার পরিবারের করুণ অবস্থার কথা জানতে পারেন সংগঠনটির সদস্যরা।
ফুড ফর অল-এর সদস্য রতন জানান, “ঈদের পরদিন লালনের বাড়িতে গিয়ে তার পরিবারের বাস্তব অবস্থা দেখে আমরা মর্মাহত হই। আমাদের একদিনের রান্না কর্মসূচির জন্য বরাদ্দকৃত পুরো মাংসই আমরা লালনের পরিবারের সঙ্গে ভাগাভাগি করি।”
তিনি আরও জানান, লালনের চিকিৎসার জন্য নিয়মিত রক্ত পরিবর্তনের প্রয়োজন হলেও অর্থাভাবে তিনি তা করতে পারছেন না। প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের অভাবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে।
লালনের সঙ্গে কথা হলে তিনি জানান, তার চিকিৎসার জন্য প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে না পেরে তিনি এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করছেন।
আবেগঘন কণ্ঠে লালন বলেন, “আমার দুইটা ছোট সন্তান আছে। তাদের মুখের দিকে তাকিয়ে হলেও আমি বাঁচতে চাই। যদি সমাজের সামর্থ্যবান মানুষরা পাশে দাঁড়ান, তাহলে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারব।”
ফুড ফর অল এর প্রধান কর্নধার, বিশিষ্ট নাট্যকার, পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক শিমুল সরকার জানিয়েছেন, তারা লালনের পরিবারের এই মানবিক সংকটের চিত্র ভিডিও প্রতিবেদনের মাধ্যমে সবার সামনে তুলে ধরেছেন, যাতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা এগিয়ে এসে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে পারেন।
সংগঠনটির পক্ষ থেকে লালনের জীবন রক্ষায় এবং তার পরিবারের এই মহাসংকটে সামর্থ্যবানদের পাশে দাড়ানোর আহ্বান করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননিবিস্তারিত পড়ুন

ভূমিসেবা মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভূমিসেবা মেলা-২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

‘এমপিদের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না’
দেশে হাম সংক্রমণ পরিস্থিতি ও মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরার প্রতিক্রিয়ায় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যেবিস্তারিত পড়ুন

