রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সমাপণী

শিশু যৌন পাচার (সিএসটি) প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের সুরক্ষা নিশ্চিত এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) প্রশিক্ষণটি শেষ হয়। এর আগে শনিবার (২৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের ম্যাংগ্রোভ সভাঘরে ‘সিএসটি প্রতিরোধ, নিরাপদ রেফারেল ও নেতৃত্ব বিকাশে সারভাইভার লিডারদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

‘Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh’ প্রকল্পের আওতায় রাইটস যশোর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে কারিগরি ও আর্থিক সহায়তা দেয় দ্য ফ্রিডম ফান্ড। প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, শিবপুর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের সারভাইভার লিডার গ্রুপের (এসএলজি) ১০ জন সদস্য অংশ নেন।

জানা গেছে, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শিশু যৌন পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। প্রকল্পটির আওতায় সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় শিশু যৌন পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সুন্দরবন থেকে বাঘ আসতে পারলেও সীমান্ত দিয়ে হাসিনা’দের ঢুকতে দেয়া হবে না: ড. মনিরুজ্জামান

সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ প্রবেশ করলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তারবিস্তারিত পড়ুন

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য হলেন সাতক্ষীরার কৃতি সন্তান কাজী সাজেদুর রহমান। কাজীবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের দোসরদের দেশব্যাপী পরিকল্পিত সহিংসতা,বিস্তারিত পড়ুন

  • পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত, আহত ১
  • সাতক্ষীরা আদালত এলাকায় ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নবনির্বাচিত ইউনিয়ন আমীরদের শপথ
  • সাতক্ষীরায় আজহারীর মাহফিল, অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন
  • ‎উপকূল থেকে রাজধানী : সাতক্ষীরার শাকিলের মানবিক পথচলা
  • সাতক্ষীরায় অসুস্থ মর্জিনার বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ, দিলেন চিকিৎসা সহায়তা
  • সাতক্ষীরায় আন্তঃউপজেলা রেফারি ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা
  • সাতক্ষীরায় ড. মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে মতবিনিময়
  • কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ
  • খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন