বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ৪জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামের আব্দুল মোতালেব খানের ছেলে ওয়ারেন্টভুক্ত সাইফুল ইসলাম (৪০) ও সাতক্ষীরা সদর থানার ওয়ারিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে নোজাইম হোসেন (৩০) অপরদিকে উপজেলার দক্ষিন ভাদিয়ালী গ্রামের খায়বার আলীর ছেলে ছট্টু (৪৫) ও বাগাডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলেবিস্তারিত পড়ুন

মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে তিনি যশোর–মণিরামপুর সড়কের পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতবিস্তারিত পড়ুন

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) তালা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও তালা উপজেলা প্রশাসন ও তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্যবিস্তারিত পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে এবং মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রায় ৫০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী এক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বা ‘কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। ​বৃহস্পতিবার (৩০ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার মুন্সীপাড়াস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। অর্বিস ইন্টারন্যাশনাল (Orbis International) ও আমুন্ড ফাউন্ডেশনের (Aumund Foundation) সহায়তায় এই ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করে ‘গ্রামীণ চক্ষু হাসপাতাল, সাতক্ষীরা’। ​অনুষ্ঠানে প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় সোনাবাড়িয়া এজেন্ট আউটলেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কলারোয়া শাখার ব্যবস্থাপক কে এম মুশফিকুল করিম। এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কলারোয়া শাখার কর্মকর্তা মো. আবুল খায়ের, সোনাবাড়িয়া ওমর বিনবিস্তারিত পড়ুন

মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়

আসাদুজ্জামান সরদার: ভারতের মুম্বাই থেকে আটক করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া শাহিদা ফকির (পিতার নাম: মোহাম্মদ আমিনুদ্দিন গাজী) নামের এক ভারতীয় নারী চরম সহায়হীন অবস্থায় আশ্রয় নিয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় ইউনিয়নের ভাদিয়ালি গ্রামে। বর্তমানে তিনি স্থানীয় আবুল বাশার ও আরিফা দম্পতির বাড়িতে অবস্থান করছেন। ভুক্তভোগী শাহিদা ফকির জানান, তিনি গত প্রায় ২০ বছর ধরে পরিবারের সাথে মুম্বাইয়ে বসবাস করে আসছিলেন। চলতি মাসের ১৮ বা ১৯ তারিখ রাতে মুম্বাইয়ের একটি স্থানীয়বিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ

বিশ্ব বাঘ দিবস ২০২৬ উপলক্ষে সুন্দরবন সংলগ্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক র‍্যালি এবং ‘মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ’। আদিবাসী ও স্থানীয় অধিবাসীদের সাথে নিয়ে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘ ও বন সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং পারস্পরিক সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ​বুধবার (২৯ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী মুন্ডা পাড়ায় দিনব্যাপী এই সচেতনতামূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য একটি র‍্যালি এলাকারবিস্তারিত পড়ুন