বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি. এম. মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে এবং মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত সঙ্গীত শিল্পী আবু আফ্ফান রোজবাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বিশিষ্ট পরিবেশ সংগঠক কাজী আব্দুস সবুর ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, সাংবাদিক এম. রফিক, আক্তারুজ্জামান বাচ্চু, গোলাম সরোয়ার, জিল্লুর রহমান, এবিএম মোস্তাফিজুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জমান বাবু, ফারুক রহমান, ইব্রাহীম খলিলসহ বিভিন্ন গণমাধ্যম, সাংস্কৃতিক, ক্রীড়া ও সামাজিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. আবুল হাশেম বলেন, “মাছরাঙা টেলিভিশনকে আমরা সবসময় নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে দেখেছি। ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্য উপযোগী একটি চ্যানেল মাছরাঙা টেলিভিশন। বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার মাধ্যমে চ্যানেলটি ইতোমধ্যে সব বয়সী দর্শকের কাছে সমান জনপ্রিয়তা অর্জন করেছে।”
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে সাতক্ষীরা প্রতিবন্ধী বিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক
নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রায় ৫০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যেবিস্তারিত পড়ুন

ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ক্রয়কৃত জমিকে পারিবারিক রাস্তা দাবি করে অপপ্রচার ও মিথ্যাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সরকারি সম্পদ ওবিস্তারিত পড়ুন


