মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার, জুলাই ২৭, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

নতুন কুঁড়ি ২০২৫-এর সমাপনী হয়েছে সোমবার। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে হাজির হয়ে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর নিজের বক্তব্যের শুরুতেই সবাইকে অবাক করেন তিনি। শুরুতেই উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন, নতুন কুঁড়ির সংবাদ যেন লিড নিউজ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই ইভেন্টটা আজকের। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আপনাদের কাছে অনুরোধ থাকবে যত নিউজই থাক আগামীকালবিস্তারিত পড়ুন

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং ষাটের দশকের ছাত্রনেতা অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের তারিখ থেকে আগামী পাঁচ বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন। সোমবার (২৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। সোমবার (২৭ জুলাই) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংশোধনী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন অনুমোদিত কমিটিতে আলহাজ সোলাইমান কবীরকে আহবায়ক এবং অ্যাডভোকেট এস এম আশেক এলাহী মুন্নাকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া কমিটিতে আলহাজ জি এম মাসুদুল আলমকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। যুগ্ম আহবায়ক করা হয়েছে অধ্যাপক আবুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা-৩ আসনের দেবহাটা-কালিগঞ্জের ঐতিহাসিক ভূমিহীন আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকী এবং তাঁর পুত্র আরমান এরশাদ আলমের এলাকা আগমন উপলক্ষে এক বিশাল স্মারণ সভা ও ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই সোমবার জোহরের নামাজের পর দেবহাটা-কালিগঞ্জের ‘শহীদ জায়েদানগর’ প্রাঙ্গণে-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভূমিহীন আন্দোলনের ১০ জন বীর শহীদ—অধ্যক্ষ আনিছুর রহিম, শহীদ জায়েদা, সাইফুল্লাহ লস্কর, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, ফাইজুল ইসলাম, অ্যাডভোকেট টুকু, শওকতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১ টায় সদর হাসপাতাল সম্মেলন কক্ষে হাসপাতাল সমাজ সেবা কার্যালয় সাতক্ষীরা সদর হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতি বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা, মোঃ দ্বিন আলী, সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডাক্তার মোঃ আব্দুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত

জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম -এর আওতায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে মিয়াওকি বনায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরা সরকারি কলেজ, উত্তরণ এবং প্র্যাকটিক্যাল অ্যাকশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে উত্তরণ। সাতক্ষীরা সরকারি কলেজের ক্লাইমেট রেজিলিয়েন্স ক্লাব-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আল মুস্তানছির বিল্যাহ, উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.বিস্তারিত পড়ুন

শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার রামপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারের শিশু আরাফাত হোসেন (৯)-এর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক হৃদয়ের মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তার অসহায় পিতা-মাতা। জানা গেছে, আরাফাত স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে সে হার্টের জটিল রোগ ও টিউমারে আক্রান্ত। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির উন্নত চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। কিন্তু দিনমজুর পরিবারের পক্ষেবিস্তারিত পড়ুন

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক মাঠে আমাদের প্রজন্ম জিতে এলে সেটিই হবে বাংলাদেশের অর্জন। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তোমরা যদি নিজেদের গড়ে তুলতে পার, তবে বাংলাদেশ গড়ে তোলা যাবে। তোমাদের মধ্য থেকেই ভালো চিকিৎসক, প্রকৌশলী, ভালো খেলোয়াড় বের হবে। নিজেকে ছোট না ভেবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ সাতক্ষীরার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবিবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলক চাপমুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি। সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন