বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে জাতীয় সংসদের স্পিকারকেও। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিইসিকে চিঠিটি পাঠান। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্তবিস্তারিত পড়ুন
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

কে সাংবাদিক, আর কে সাংবাদিক নয় তা নির্ধারণ করার জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্যদের প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করার পরামর্শবিস্তারিত পড়ুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে অংশগ্রহণের করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারত সফরের আমন্ত্রণপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে। সরকার ও বিএনপির একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও দলটির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতির কাছে এ বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রবিস্তারিত পড়ুন
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন

নির্ভরযোগ্য কয়েকটি সূত্রের দাবি অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরকালে ভারতে অবস্থানরত সাবেক ক্ষমতাচ্যুত পলাতাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন বলে জোর গুঞ্জন ওঠে। এর ফলে একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদত্যাগের সুনির্দিষ্ট দিনক্ষণ এবং তার জায়গায় স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশ্যে আসেনি। তবে সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদেবিস্তারিত পড়ুন
বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশি উদ্যোক্তা হোক কিংবা বিদেশি বিনিয়োগকারী—বাংলাদেশে কেউ মূলধন বিনিয়োগ করলে সরকার সময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সময়োপযোগী নীতিমালার মাধ্যমে পাশে থাকবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগ ত্বরান্বিতকরণ’ শীর্ষক এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬-এ তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)। প্রধানমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন
ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ২৩ জুলাই) ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে পরস্পরকে শুভেচ্ছা জানান। ফিলিপাইনের রাজধানীতে অংশগ্রহণকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সমবেত হলে এইবিস্তারিত পড়ুন
স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে স্থগিতবিস্তারিত পড়ুন
১৩ জুলাই যারা পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন

গত ১৩ জুলাইয়ের পরীক্ষাগুলো আবার নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, গত ১৩ জুলাই যারা পদার্থবিজ্ঞান-হিসাববিজ্ঞান-যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, ১৩ জুলাই অনুপস্থিত শিক্ষার্থীরাই শুধু এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। যাদের পরীক্ষা খারাপ হয়েছে, তারা সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, ‘না। এটা তো সম্ভব না। যারা দিয়েছে, তাদের আরবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতি-শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাজ্য সফরকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে কথা হয়েছে—এমন কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যে অবস্থানকালে রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এমন কোনো তথ্য মন্ত্রণালয় বা মিশন পায়নি। তথ্য-প্রমাণ পেলে তা খতিয়ে দেখা হবে।’ ভারতের চলমান পরিস্থিতি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ এ অঞ্চলেরবিস্তারিত পড়ুন

