সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি, জরিমানা আদায়

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাণিজ‌্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা- অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক এর অ‌র্পিত ক্ষমতাব‌লে এবং সাতক্ষীরা জেলা প্রশাসক সাতক্ষীরা ও জেলা ম্যাজিস্ট্রেট এর সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক ২৩ জুলাই ২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল, মুনজিতপুর ও লাবনী মোড়ে অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

সকাল ১০ টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর একটি ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় শহরের পলাশপোল এলাকায় অবস্থিত পানসী রেস্তোরায় ফ্রিজে কাঁচা মাছ/মাংসের সাথে রান্না করা খাবার একসাথে রাখা, মাথায় হেডনেট ব্যবহার না করাসহ কিছু বাসি খাবার ফ্রিজে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়া শহরের মুনজিতপুর এলাকায় অবস্থিত হোটেল রাজ নামের একটি প্রতিষ্ঠানকে ফ্রিজে বাসি গ্রিল রাখা, ফ্রিজ অপরিস্কার অপরিচ্ছন্ন থাকা, খাবার ঢেকে না রাখা, মিষ্টিতে ছোট একটি তেলাপোকা পাওয়া, দই/ফিরনিতে লেবেল না দেয়া, মাথায় হেডনেট ব্যবহার না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়া সদর উপজেলার লাবনী মোড় এলাকায় অবস্থিত সোনারগাঁও রেস্তোরা দই/ফিরনিতে লেবেল না দেয়া, মাথায় হেডনেট ব্যবহার না করা, ঝুল পরিস্কার না করা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ কেওড়া জল (যা কিডনি ডায়ালাইসিস করার ক্যামিকেল) খাবারে ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারা অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফিলিং স্টেশনে তদারকি করা হয়েছে।

তিনটি রেস্তোরাকে সর্বমোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা করা হয়েছে। সাতক্ষীরা জেলার পুলিশ লাইন্সের একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত বিশেষ অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সাতক্ষীরা এর নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল অভিযানটি পরিচালনায় সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন