রবিবার, জুলাই ২৬, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ৪ দিন ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী শরিফুল, সন্ধান চায় পরিবার

মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ মাদ্রাসা মোড় এলাকার বাসিন্দা মৃত ইবাদুল ইসলামের ছেলে মানসিক প্রতিবন্ধী শরিফুল ইসলাম (৩৫) গত চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। শরিফুলের মা জাবেদা খাতুন জানান, তার ছেলে মানসিক প্রতিবন্ধী এবং অসংলগ্নভাবে কথা বলে। গত ২ জুলাই সোমবার থেকে অর্থাৎ চার দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।বিস্তারিত পড়ুন
জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে স্থাপিত যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পে ব্যবহৃত পানিতে বিষ মিশিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে ক্যাম্পে থাকা সদস্যরা পানি ব্যবহার করতে গিয়ে তীব্র বিষাক্ত দুর্গন্ধ ও অস্বাভাবিক ফেনা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সব সদস্যকে ওই পানি ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির নমুনা সংগ্রহ করে এবং পানির সরবরাহ লাইনের একটি অংশ থেকে বিষের খালি কৌটা উদ্ধার করে। সময়মতো বিষয়টি বুঝতেবিস্তারিত পড়ুন
২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা

চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে বেসরকারিবিস্তারিত পড়ুন
মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার (২৮ জুলাই) বঙ্গভবনে প্রথম অফিস করবেন। এদিন দুপুর ১২টায় বঙ্গভবনে যাবেন তিনি। রোববার (২৬ জুলাই) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর একই দিনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

