জুলাই, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বিশ্ব বাঘ দিবসে র্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ

ফারুক রহমান, সাতক্ষীরা: “আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীকে কেন্দ্রে রেখে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিত করা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও “মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। (বুধবার) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতিনাখালী মুন্ডাপাড়ায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রিণ কোয়ালিশন, দাঁতিনাখালী বনজীবী নারী উন্নয়ন সংগঠন, সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম,সিরিও এবং শরুব ইয়ুথ টিমের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সভাপতি শেফালী বেগমের সভাপতিত্বে,বিস্তারিত পড়ুন
ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাথ একাডেমির পরিচালক বিলকিছ খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেক্সটজেন ইংলিশ লিডার (NextGen English Leader)-এর পরিচালক মো. আবু সেলিম সাজু ও মো. আবুল হাসানাত শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনতাসি জাহান। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করাবিস্তারিত পড়ুন
আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে আদালত চত্বরে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা অংশ নেন। সমাবেশে বক্তারা আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তারা বলেন, একজন বিজ্ঞ আইনজীবীকে এভাবে হত্যা করা অত্যন্ত ন্যাক্কারজনকবিস্তারিত পড়ুন
ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে ও রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে ভোমরা কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমদানি রপ্তানি বাণিজ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতৃবৃন্দ । কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন সাতক্ষীরা চেম্বার ও কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থল বন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী,বিস্তারিত পড়ুন
দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দেবহাটা সরকারি বি. বি. এম.পি ইনস্টিটিউশন মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও দেবহাটা উপজেলা প্রশাসন ও দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরবিস্তারিত পড়ুন
এমপি হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে আপাতত কোনো আইনি বাধা নেই। তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। পরে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আদালতের এ সিদ্ধান্তের ফলে সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।বিস্তারিত পড়ুন
কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত

কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখার আলাদা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী এসব প্রজ্ঞাপনে সই করেছেন। চার চিকিৎসক হলেন- সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বীবিস্তারিত পড়ুন
মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশকে ব্যবহার করতে পারে সরকার। এ অবস্থায় প্রতিশ্রুতি অনুযায়ী সব মামলা প্রত্যাহার না হলে আবারও ভারতজুড়ে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ নিয়ে করা একাধিক আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের

চীনের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ এবং পাকিস্তানের উন্নত চীনা-নির্মিত আক্রমণকারী সাবমেরিন অধিগ্রহণকে মোকাবেলায় ভারত আগামী ১০ বছরের মধ্যে নৌবাহিনীর জাহাজের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়ার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীন বিশ্বের বৃহত্তম নৌবহর সম্প্রসারণ করছে আর পাকিস্তান চীনের নির্মিত অত্যাধুনিক আক্রমণাত্মক ডুবোজাহাজ নিজেদের বহরে যুক্ত করেছে। এতে ভারত মহাসাগর বিষয়ে নয়া দিল্লির উদ্বেগ বৃদ্ধির বিষয়টি লক্ষ্যণীয় হয়ে উঠেছে। ওই প্রচেষ্টার অংশ হিসেবে ভারত চলতি মাসে তার নৌবাহিনীতে স্টেলথবিস্তারিত পড়ুন
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এ আদেশ জারি করেন। আদেশে বলা হয়, আজ বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচিবিস্তারিত পড়ুন

