সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিট। সংগঠনটির সাতক্ষীরা জেলার সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুকের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পথিকদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়। পাশাপাশি রোদে কাজ করা দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়, যা তাৎক্ষণিকভাবে স্বস্তি এনে দেয় ভুক্তভোগীদের। এ সময় তিনি বলেন, তীব্র গরমে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। তাইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে টহল জোরদার করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি। একই সঙ্গে পরিস্থিতি ঘিরে সীমান্তবর্তী জনপদে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ মে থেকে কয়েকদিন ধরে কলারোয়ার কেঁড়াগাছি ও চন্দনপুর সীমান্তের বিপরীতে ভারতের বাদুড়িয়া এলাকার হাকিমপুর সীমান্তে বহু নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি ভারতের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ পায়।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ খবরে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনের পরপরই বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনকারী আমিনুর রহমান আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি,বিস্তারিত পড়ুন

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। ৪ জুন ২০২৬ তারিখ দুপুর ১:০০ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ জন নারী-পুরুষকে(নারী-৯, পুরুষ-৫) গরু বিতরণ করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই দায়িত্বে নিযুক্ত করা হয়। একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহেবিস্তারিত পড়ুন

শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে কক্সবাজার সেব কার্যালয়ে সেব সভাপতি সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এর সভাপতিত্বে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আলোচ্যসূচি ও বিভিন্ন কর্মকান্ডের প্রতিবেদন পেশ করেন শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব মহাসচিব গিয়াস উদ্দিন। আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সেব কার্যনির্বাহী সদস্য সুলতান আহমদ ভুলু চৌধুরী, সহ-সভাপতি শাহেদ আলী, যুগ্ম মহাসচিববিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলারোয়া পাইলট হাইস্কুলে অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ। নৈতিক শিক্ষার গুরুত্বারোপ করে তিনি বলেন, ছেলে-মেয়ের মধ্যে কোন বিভেদ নয়, আসল কথা মানুষের মতো মানুষ হতে হবে। ইভটিজিং থেকে বাল্যবিবাহের প্রবনতা বাড়ে। সকলের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামেরবিস্তারিত পড়ুন