শনিবার, জুন ১৩, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
খেলার ছলে পুকুরপাড়ে, নিভে গেল ছোট্ট শান্তর জীবন প্রদ্বীপ

সাতক্ষীরার সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে পানিতে ডুবে শান্ত (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র আনন্দের উৎস ছোট্ট শান্তর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শান্ত সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। পরিবারের বরাতে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ -ওসি)- মাসুদুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের ধারে খেলছিল শান্ত। প্রতিদিনের মতো খেলাধুলায় মগ্ন থাকলেও একসময় সবার অজান্তে সে পুকুরেরবিস্তারিত পড়ুন
তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা

সাতক্ষীরার তালায় মাদক, অনলাইন জুয়া ও দেহ ব্যবসার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলী মোড়ল ও তার স্ত্রী আয়েশা বেগমের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলেও এখনো তাদের আটক করা সম্ভব হয়নি। অভিযুক্ত মোহাম্মদ আলী মোড়ল মহান্দী পূর্বপাড়া এলাকার মৃত সাকা মোড়লের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মহান্দী এলাকায় অবৈধ মাদক, অনলাইন জুয়া ও দেহবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কলারোয়া প্রেস ক্লাবে নব গঠিত কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম ও সদস্য ইঞ্জিনিয়ার শেখ ফরহাদ হোসেন তপুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি এ মতবিনিময় সভায় ক্রীড়াঙ্গনের সংগঠক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, মাদকের ভয়াল থাবার বিপরীতে একমাত্র ক্রীড়াই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। উপজেলাজুড়ে ক্রীড়াক্ষেত্রেরবিস্তারিত পড়ুন
ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। শুক্রবার (১২ জুন) রাত ১১টার দিকে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। রাত সাড়ে ১২টার সময় বেনাপোল ইমিগ্রেশন ও পোর্ট থানা পুলিশের সকল আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি মনবাধিকার সংস্থা (এনজিও) তাদেরকে গ্রহণ করেছে। তবে, রাতভর বেনাপোল সরকারিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কলারোয়া বলফিল্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কয়েকটি গাছের চারা রোপণ করেন। এমপি মো. ইজ্জত উল্লাহ বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার সারাদেশে বছরে ৫ কোটি গাছ রোপণেরবিস্তারিত পড়ুন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই- ডিসি মিজ কাউসার আজিজ

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তিনি বলেছেন, প্রকৃতিকে রক্ষা করতে হলে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হলে ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। শনিবার (১৩ জুন) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাণসায়ের খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালের দুই পাড়জুড়ে বিভিন্ন প্রজাতিরবিস্তারিত পড়ুন
মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

“আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবীবিস্তারিত পড়ুন
রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর বাজার এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা–কর্মী কার্যালয়ের পাশেই অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে তারা চমকে ওঠেন এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভেতরে আগুনের অস্তিত্ব দেখতেবিস্তারিত পড়ুন
সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) উপজেলার পূর্ব মৌতলা খালপাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাইনুল ইসলাম খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ রেঞ্জের উপ-রেঞ্জ কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) মোঃ আওছাফুর রহমান, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা ও আমিনুর রহমান, ইউপিবিস্তারিত পড়ুন
শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজু (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আটক রাজু শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শার্শা সরকারি নাভারণ মহিলা কলেজ-এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রায় এক বছর আগে ঘটকের মাধ্যমে অভিযুক্ত আলী রেজা রাজু ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন এবং চার মাসের মধ্যে বিয়েবিস্তারিত পড়ুন

