রবিবার, জুন ১৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি : বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’। রবিবার (১৪ জুন) সকাল ৯টা ৩০ মিনিট থেকে শহরের ঐতিহ্যবাহী নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী এ উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর অর্থায়নে ও সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করাবিস্তারিত পড়ুন
মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : শুভ কাজে, সবার পাশে” স্লোগানকে সামনে রেখে যশোরের মনিরামপুরে শিশু- কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার পৌর শহরের সংসপ্তক শিল্পী সংগঠন কার্যালয় চত্বরে বসুন্ধরা-শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৌমেন সরকার, সংগীত শিক্ষক সঞ্জয় মল্লিক,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মধ্যকাটিয়ায় রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যকাটিয়া এলাকায় একটি জনগুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে অবহেলা ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে কার্যত নর্দমায় পরিণত হয়েছে। নর্দমার ময়লা-আবর্জনা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে রাস্তায় জমে থাকায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। সোমবার (১৪ জুন) সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে কালো ও দুর্গন্ধযুক্ত পানি জমে রয়েছে। রাস্তার অধিকাংশ অংশ কাদা, আবর্জনা ও প্লাস্টিক বর্জ্যে ঢেকে গেছে। কোথাও কোথাও বড়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জলবায়ু সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমকে শক্তিশালী করার তাগিদ

সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক রাউন্ড টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সাতক্ষীরার কাটিয়া এলাকায় অবস্থিত ‘হেড’ সংস্থার প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রজেক্ট’-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট’ (হেড)। পুরো আয়োজনে সহযোগিতা করেছে ‘সম্প্রীতি এইডবিস্তারিত পড়ুন
ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স এর” স্পিক আপ “প্রকল্পের আলোকে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের সাথে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) বিকালে ব্রেকিং দ্য সাইলেন্স প্রকল্প অফিসে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের সাথে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক উক্ত দলীয় সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভায় আগরদাঁড়ী ইউনিয়নের ৩টি এবং বল্লী ইউনিয়নের ২টি ওয়ার্ডের মোট ২৫ জন শিশু ও ইয়ূথ সদস্যরা অংশগ্রহণ করেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

কলারোয়ায় বিএনপি নেতা প্রয়াত মাহফুজুর রহমান সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার আছরের নামাজের পর কলারোয়া পৌরসভাধীন ঝিকরা জামে মসজিদে প্রয়াত মাহফুজুর রহমান সাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার গাড়িবহর মামলায় কারাগারে একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী নেতা মাহফুজুর রহমান সাবুর স্মৃতিচারণ করে দোয়ানুষ্ঠানপূর্ব বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মরহুমের বড় ভাই সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেকবিস্তারিত পড়ুন
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সভায় সভাপতিত্ব করেন। সভায় সীমান্তে পুশ ইন বন্ধে বিজিবির কঠোর অবস্থান বজায় রাখা, বাস টার্মিনাল স্থানান্তর, যানজট নিরসনে বাস থামার স্থান চিহিৃতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, সুন্দরবনে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান জোরদারকরণ, সরকারি খাস জমি উদ্ধার, অনলাইন জুয়া ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তৎপরতা বন্ধে পুলিশী ব্যবস্থা জোরদারকরণসহবিস্তারিত পড়ুন
১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসে পুরো সফরজুড়ে নিজেই ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। ১৩ জুন কক্সবাজারে সফরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন স্পট ঘুরে ঘুরে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করেন। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সকালে কক্সবাজার বিমানবন্দরে নেমে সেখান থেকেই সফরবিস্তারিত পড়ুন
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং জানায়, সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন। বিশেষ করে বিআরটি’র নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালনবিস্তারিত পড়ুন
জিয়াউর রহমানের ওপর গবেষণা অপ্রতুল, যা ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের ওপর গবেষণার সুযোগ এতই অপ্রতুল যে, এটি আমাদের ইতিহাসের প্রতি এক ধরণের অবিচার। তার রাজনৈতিক দর্শন ও কর্মযজ্ঞ নিয়ে আরওবিস্তারিত পড়ুন

