শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স এর” স্পিক আপ “প্রকল্পের আলোকে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের সাথে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকালে ব্রেকিং দ্য সাইলেন্স প্রকল্প অফিসে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের সাথে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক উক্ত দলীয় সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সভায় আগরদাঁড়ী ইউনিয়নের ৩টি এবং বল্লী ইউনিয়নের ২টি ওয়ার্ডের মোট ২৫ জন শিশু ও ইয়ূথ সদস্যরা অংশগ্রহণ করেন।

চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভায় ব্রেকিং দ্য সাইলেন্স এর সিএসও প্রতিনিধি সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক সাইবার সাইবার অপরাধ, সাইবার অপরাধের শাস্তি, হ্যাকিং কত প্রকার, হ্যাকিং হলে করণীয় কি, বিভিন্ন প্রকার ফিশিং লিংক, নিরাপদ ফেসবুক কিভাবে ব্যবহার করতে হয়, ফেসবুক হ্যাক হলে করনীয় প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। এছাড়া ভোক্তভুগীরা কিভাবে রিপোর্ট করবে সে বিষয়ে আলোচনা ও বিভিন্ন বিষয়ে প্রাকটিক্যাল সমাধান করেন। তিনি বলেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম এলার্ট টিম আপনাদের পাশে সবসময় আছে। ব্রেকিং দ্য সাইলেন্স একটি সময় উপযোগী বিষয় নিয়ে কাজ করছে। আমি ও আমার প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স এর সাথে কাজ করে যেতে চাই।

চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্পিক আপ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান এবং শিশু ও ইয়ূথদের নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন, কমিউনিটি স্যোসাল ওর্য়াকার মো. মনির হোসেন।

উক্ত চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভার অংশগ্রহণকারি শিশু ও ইয়ূথ সদস্যরা বলেন, এই ধরনের প্রাকটিক্যাল সেশন আমরা এর আগে পাইনি। ব্রেকিং দ্য সাইলেন্স এর স্পিক আপ প্রকল্পের সাথে যুক্ত হয়ে আমরা নতুন নতুন বিষয় ও নিজের আত্মবিশ্বাস বাড়ছে।

চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভার উদ্দেশ্যসহ বর্ণনা সহ পুরো সভাটি পরিচালনা করেন, স্পিক আপ প্রকল্পের কমিউনিটি স্যোসাল ওর্য়াকার আফরোজা সুলতানা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি