শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমকে শক্তিশালী করার তাগিদ

সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক রাউন্ড টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সাতক্ষীরার কাটিয়া এলাকায় অবস্থিত ‘হেড’ সংস্থার প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং প্রজেক্ট’-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট’ (হেড)। পুরো আয়োজনে সহযোগিতা করেছে ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’ এবং আন্তর্জাতিক অংশীদার হিসেবে যুক্ত রয়েছে ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ (সিজেআরএফ)।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ এবং সাতক্ষীরা জেলা এই বিরূপ প্রভাবের সম্মুখসারিতে অবস্থান করছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, জলাবদ্ধতা এবং জীবিকা সংকট এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোজন ও স্থিতিস্থাপকতা উদ্যোগ গ্রহণ করে আসলেও তাদের অভিজ্ঞতা, সাফল্য ও নীতিগত দাবি অনেক ক্ষেত্রেই মূলধারার আলোচনায় পর্যাপ্ত গুরুত্ব পায় না।

এই প্রেক্ষাপটে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মাঠপর্যায়ের বাস্তবতা, মানুষের জীবনসংগ্রাম এবং পরিবেশগত হুমকিগুলো জনসম্মুখে উপস্থাপনের মাধ্যমে নীতিনির্ধারক ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।

সভায় জানানো হয়, সাতক্ষীরার শীর্ষস্থানীয় স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদকীয় টিমের সহযোগিতায় ধারাবাহিক “জলবায়ু ন্যায়বিচার কলাম” প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় সাংবাদিকগণ জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত সংকট, অভিযোজন কৌশল এবং প্রকল্পের শিক্ষণীয় বিষয়সমূহ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন ও বিশ্লেষণ প্রকাশ করবেন।

এই রাউন্ড টেবিল আলোচনার মূল উদ্দেশ্যগুলো হলো- জলবায়ু ন্যায়বিচার ও পরিবেশগত চ্যালেঞ্জ বিষয়ে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করা। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও দাবিগুলো গণমাধ্যমে কার্যকরভাবে তুলে ধরা। জলবায়ু অভিযোজন ও স্থিতিস্থাপকতা বিষয়ক তথ্যভিত্তিক এবং মানবিক গল্প প্রচারের সুযোগ বৃদ্ধি করা। স্থানীয় পর্যায়ে জলবায়ু সংবেদনশীল সাংবাদিকতা ও সম্পাদকীয় সহযোগিতা জোরদার করা। নীতিনির্ধারণী পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার জন্য একটি সমন্বিত কর্মপন্থা প্রণয়ন করা। আলোচনা সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচার বিষয়ক গণমাধ্যম কাভারেজের মান ও পরিধি বৃদ্ধি পাবে। একই সঙ্গে সাতক্ষীরায় জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যম, নাগরিক সমাজ এবং নীতিনির্ধারকদের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

দেশ টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীতুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন এবং সমন্বয়কারী রেহেনা পারভিন। মুক্ত আলোচনায় আরও অংশ নেন চ্যানেল টোয়েন্টিফোর আমিনা বিলকিস ময়না, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম এবং সাংবাদিক ফারুক রহমান, আলতাফ হোসেন বাবু, কৃষ্ণ মোহন ব্যানার্জী , আসাদুজ্জামান সরদার, বিপ্লব হোসেন, নাজমুল শাহাদাত জাকির, মিলন বিশ্বাস, মৃত্যুঞ্জয়, সরদার আবু সাইদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি

উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরেসুপেয় পানির সংকট দীর্ঘদিনের। লবণাক্ততার কারণে নিরাপদপানির জন্য ভোগান্তিতেবিস্তারিত পড়ুন

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন