সোমবার, জুন ১৫, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পরও রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সোমবার (১৫ জুন) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি বাজারে উপস্থিত ক্রেতাদের মতামতও নেন। প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আমরাবিস্তারিত পড়ুন
‘ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি ঋণ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী’ বলেননি বাবর

ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে চলমান আলোচনার মধ্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে শুধু নিজের নামেই ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করাবিস্তারিত পড়ুন
‘কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরিনি, প্রমাণ দিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে’

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের করা একটি চাঞ্চল্যকর দাবির জবাবে মুখ খুলেছেন মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তারা মন্ত্রীর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘোরেননি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রীকেই এর প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। সোমবার (১৫ জুন) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মহিউদ্দিন বলেন, ‘আমি টাকা নিয়ে ঘুরিনি। আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরবো? যদি মাননীয় মন্ত্রী এ বিষয়ে কিছু বলেবিস্তারিত পড়ুন
র্যাবের নাম বদলে হচ্ছে ‘এসআরবি’, তৈরি হচ্ছে নতুন আইন

নারায়ণগঞ্জ সাত খুনসহ অতীতে নানা ঘটনায় আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম ও আইনি কাঠামোতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বাহিনীটির নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এই বাহিনীর জন্য একটি নতুন আইনের খসড়াও প্রস্তুত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং এই বিশেষায়িত বাহিনীর কার্যক্রমকে আরও বেশি স্বচ্ছবিস্তারিত পড়ুন
বেনজীরকে দেশে ফেরাতে যে প্রক্রিয়ায় এগোচ্ছে সরকার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (দুবাই) থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কাজ শুরু করেছে সরকার। তাকে ফেরাতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ইন্টারপোলের সঙ্গে যোগাযোগকারী পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) পরবর্তী করণীয় ঠিক করেছে। সংশ্লিষ্ট একাধিক পুলিশ কর্মকর্তা জানান, বেনজীর আহমেদকে ফেরাতে একটি প্রত্যর্পণ প্রস্তাব তৈরি ও আনুষ্ঠানিকভাবে অনুমোদন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এই প্রস্তাব দুবাইয়ের সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন
খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা সদর জামায়াতের প্রস্তুতি সভা

আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

ডিজিটাল মাধ্যমে তরুণদের নিরাপদ ও দায়িত্বশীল মতপ্রকাশ নিশ্চিত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ শীর্ষক অর্ধদিবস কর্মশালা। সোমবার (১৫ জুন) শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নেতৃত্বে বাস্তবায়িত ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় খুলনা বিভাগজুড়ে এ কর্মশালার আয়োজন করছে বেসরকারি সংগঠন ‘বাদাবন সংঘ’। এর ধারাবাহিকতায় সাতক্ষীরায় অনুষ্ঠিত কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরাবিস্তারিত পড়ুন
দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন (সোমবার) বেলা ১১ টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্টানের পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার র্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে। সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার জনাব নাসরিনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ

নিজস্ব প্রতিনিধি : স্কুল-কলেজ শিক্ষার্থীদের পাঠদানে উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরায় “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বই সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। ১৫ জুন সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রিকিং দ্যা সাইলেন্স এর প্রকল্প অফিসার আব্দুলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কামরুল হাসান: কলারোয়ায় স্কুল পর্যায়ে স্কাউটস কর্মকাণ্ডে গতিশীলতা আনতে নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে নির্বাহী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস এর উপজেলা সভাপতি আরিফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ও স্কাউটস এর কর্মকর্তা মাসুদুর রহমান, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস,বিস্তারিত পড়ুন

