সোমবার, জুন ১৫, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বার্ষিক ক্যাম্পেইনে ইউনিয়ন পরিষদের প্রশাসক মোতাহার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাআবু সাইম, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, নাজমুন নাহার, ডলি আক্তারসহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক ময়নুল ইসলাম। শিক্ষক নেতা হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা, কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাস, প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, আব্দুস সামাদ, মোবারক হোসেন, সাইদুলবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জে বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী (৩৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান চালিয়ে দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবিবিস্তারিত পড়ুন
সেবায় অনন্য সবার জন্য ব্রত নিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি: সেবায় অনন্য সবার জন্য এই ব্রতকে সামনে নিয়ে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় স্পন্দন হাসপাতালের সিইও আলহাজ্ব সাবের রেজা জাকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্পন্দন হাসপাতালের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভালোবাসা দিয়ে উন্নত সেবারবিস্তারিত পড়ুন
টিআরএম বাস্তবায়নে সাতক্ষীরায় তিন দিনব্যাপী যুব ক্যাম্পেইন শুরু

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বেতনা ও মরিচ্চাপ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং মৃতপ্রায় নদীগুলোকে বাঁচাতে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) জোয়ারাধার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে শুরু হওয়া বিশেষ জনসচেতনতামূলক ক্যাম্পেইনটি আজ দ্বিতীয় দিনে পদার্পণ করেছে। সোমবার (১৫ জুন) সকাল থেকে ক্যাম্পেইনের টিমটি সদর উপজেলার বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ ও নদী তীরবর্তী এলাকায় গিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। ‘সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ’ প্রকল্পের আওতায় স্থানীয় জনমানুষেরবিস্তারিত পড়ুন
এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে অবস্থিত মুক্তারপুর বাজার এক সময় ছিল এ অঞ্চলের মানুষের প্রাণকেন্দ্র। ষাটের দশক থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত জমজমাট ব্যবসা-বাণিজ্য, জনসমাগম এবং নদীপথের যোগাযোগ ব্যবস্থার কারণে বাজারটি ছিল এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু কালের বিবর্তন, যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন এবং রাজনৈতিক নানা ইস্যুর কারণে আজ সেই ঐতিহ্যবাহী বাজারটি প্রায় হারিয়ে যাওয়ার পথে। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় কপোতাক্ষ নদবিস্তারিত পড়ুন

