শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেবায় অনন্য সবার জন্য ব্রত নিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি: সেবায় অনন্য সবার জন্য এই ব্রতকে সামনে নিয়ে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় স্পন্দন হাসপাতালের সিইও আলহাজ্ব সাবের রেজা জাকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্পন্দন হাসপাতালের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভালোবাসা দিয়ে উন্নত সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সেবার নামে কাউকে হয়রানি করা যাবেনা। অযথা পরীক্ষা নিরীক্ষা করতে দিয়ে সেবা গ্রহীতাদের হয়রানি করা যাবে না। সেবা করলে মহান আল্লাহ তায়ালা রাজী খুশী হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, স্পন্দন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান,বাইতুল আকসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তামিম হোসেন প্রমুখ। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্পন্দন হাসপাতালের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্পন্দন হাসপাতালের ডিএমডি মোঃ ইসরাইল হোসাইন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পাঁচবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার সাত উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে পরিচ্ছন্নতাবিস্তারিত পড়ুন

  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা
  • প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন
  • শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন
  • সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু
  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত