শুক্রবার, জুন ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুক্রবার, জুন ১৯, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন

কলারোয়া উপজেলায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন হয়েছে। উপজেলার গ্রাম এলাকায় বসত ভিটায় লাগানো গাছে কাঁঠাল ভরে গেছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবং মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় কাঁঠালের ফলন ভালো হয়েছে বলে জানায় উপজেলা কৃষি বিভাগ। উপজেলার বিভিন্ন গ্রামে ব্যক্তি মালিকানায় বাগান ও বসত ভিটায় লাগানো কাঁঠাল গাছে চলতি মৌসুমে প্রচুর কাঁঠাল ধরেছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল গাছে আলাদা ভাবে পরিচর্যা করা লাগে না। তার পরেও গ্রাম এলাকার বসত ভিটা ওবিস্তারিত পড়ুন

ইজিএন আন্তর্জাতিক ফেলোশিপ পেলেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকতা নেটওয়ার্ক ‘আর্থ জার্নালিজম নেটওয়ার্ক’ (EJN)-এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ-২০২৬ এর জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরার সাংবাদিক আসাদুজ্জামান সরদার। বৃহস্পতিবার ১৮ জুন আন্তর্জাতিক সংস্থা ইন্টারনিউজের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে তাকে এই ফেলোশিপের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ‘Boosting Coverage of Non-Economic Loss and Damage Resulting from Climate Change in the Bay of Bengal Region’ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থ দীর্ঘদিন ধরে বকেয়া থাকায় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা ব্যয় নির্বাহে উপবৃত্তির অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সময়মতো অর্থ না পাওয়ায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চলের মাধ্যমিক পর্যায়ের বহু শিক্ষার্থী এখনো তাদের প্রাপ্য উপবৃত্তির অর্থ হাতে পায়নি। ফলে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবিস্তারিত পড়ুন

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থ প্রায় ৪১ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের শেষে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকার সমান। ২০২৪ সালে এ পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। বৃহস্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালের পর ২০২৫ সালেই বাংলাদেশিদের সবচেয়ে বেশি অর্থবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইউআরটি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্ণারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, সাতক্ষীরা উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও স্বল্পব্যয়ের মাধ্যম। ইউআরটি সদস্যরা প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনবান্ধব করতেবিস্তারিত পড়ুন

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে পেনশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে সরকার। পেনশন পাওয়ার ন্যূনতম চাকরিকাল কমানো থেকে শুরু করে পেনশনের হার বৃদ্ধি, গ্র্যাচুইটি, পারিবারিক পেনশন এবং ছুটি নগদায়নে নতুন সুবিধা যুক্ত হওয়ায় অবসরপ্রাপ্ত ও চাকরিজীবীদের জন্য তৈরি হয়েছে বাড়তি স্বস্তি। সচিব কমিটির বৈঠক সরকারি চাকরিজীবীদের অবসরকালীন সুবিধা ও সামাজিক নিরাপত্তা জোরদার করতে ২০১৫ সালে পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা উপকূলয় মানুষেকে বাঁচাতে দেশের প্রথম “অভিযোজন দুর্গ” এর উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের জনগণকে প্রাণঘাতী তাপ প্রবাহ থেকে সুরক্ষা দিতে বাংলাদেশে প্রথমবারের চালু হলো “অভিযোজন দুর্গ”। বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা আশাশুনি বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে দেশের প্রথম এই “অভিযোজন দুর্গের” আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশের প্রথম “অভিযোজন দুর্গ” শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বড়দল আফতাবউদ্দিন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ,মোঃ বাবলুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এক বিশেষ আগাম প্রস্তুতি ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং সানোফি ফাউন্ডেশনের অর্থায়নে, এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার (এসিএফ) ও ‘উত্তরণ’ এর কেয়ার প্রকল্পের সহযোগিতায় প্রতাপনগর ইউনাইটেড একাডেমি প্রাঙ্গণে বৃহস্পতিবার সকালে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ার উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে পৌর শহরের মোহনপুর ওয়াবদা মোড় এলাকায় বাবার বাড়ির নির্মাণাধীন একটি ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখ ও কানে রক্তের দাগ থাকায় তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনেরা। নিহত ময়না মোহনপুর এলাকার মৃত ইব্রাহিম গাজীর মেয়ে এবং উপজেলার মনোহরপুর কুমারঘাটাবিস্তারিত পড়ুন

‎সংকটে সাতক্ষীরার জনজীবন: বিদ্যুৎ বিপর্যয়ের অবসান ঘটবে কবে?

তারিক ইসলাম: ‎বর্তমান সময়ে বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়, বরং মানুষের মৌলিক চাহিদার মতোই এক অপরিহার্য উপাদান। বিদ্যুৎ আধুনিক সভ্যতার চালিকাশক্তি।কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা সাতক্ষীরার মানুষ এখন এক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখোমুখি। গত বেশ কিছুদিন ধরে জেলাজুড়ে যে তীব্র ও অনিয়মিত লোডশেডিং চলছে, তা কেবল নাগরিক অস্বস্তি বাড়ায়নি, বরং পুরো জেলার অর্থনীতি ও জনজীবনকে স্থবির করে দিয়েছে। কারণ বা অজুহাত যা-ই হোক না কেন, এই সংকটেরবিস্তারিত পড়ুন