রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রবিবার, জুন ২১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল

পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সংগঠন ‘সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’ তাদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। “মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ”—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি তার লক্ষ্য ও কার্যক্রমকে আরও বেগবান করার উদ্যোগ নিয়েছে। ​নতুন এই কমিটিতে সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উদীয়মান সাংবাদিক ও সমাজকর্মী মোঃ হাফিজুল ইসলাম। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও পরিবেশমূলক কাজে তার দীর্ঘদিনের অংশগ্রহণ সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। ​কমিটির নেতৃত্বে যারা রয়েছেন:সংগঠনটিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সদস্যদের সাথে মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২১ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলকে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইউপি সদস্য মোঃ আব্দুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায় পিতা। ছেলের সন্ধান পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। রোববার (২১ জুন) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সুভদ্রাকাটি গ্রামের মৃত কাওছার আলী গাজীর ছেলে মোঃ ইউসুফ আলী এই দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছেলে নাহিদ হাসান (২৫) গ্রামের বাড়ি সুভদ্রাকাটি আসার উদ্দেশ্যে গত ২৫ মে সকাল সাড়ে ৬ টার দিকেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার”, “কোনো চার্জ নেই”, “এখনই ক্লিক করুন”—এ ধরনের আকর্ষণীয় প্রচারণা দেখিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার নতুন কৌশল নিয়েছে একটি প্রতারক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে ভুয়া লিংক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে তারা গ্রাহকদের ফাঁদে ফেলছে বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতারকরা বিভিন্ন মোবাইল অপারেটরের নাম ব্যবহার করে দাবি করছে যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলবিস্তারিত পড়ুন

বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির তথ্য

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার দুপুরে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা. আজিজুর রহমান, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবির, প্রেসক্লাবের সভাপতি আবুলবিস্তারিত পড়ুন

কমিউনিটি ক্লিনিক সচল থাকবে

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করে চিকিৎসাব্যবস্থাকে ‘ট্রিটমেন্ট সেন্ট্রিক’ ধারা থেকে ‘প্রিভেনশন সেন্ট্রিক’ বা প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করতে চায় সরকার। এ জন্য আগামী তিন থেকে চার বছরে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে। একইসঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিকবিস্তারিত পড়ুন

সংসদে আইনমন্ত্রী

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের

চব্বিশের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া ৮০ মামলার মধ্যে সাতটির রায় হয়েছে। এসব মামলায় ৫৯ জন আসামিকে দণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে এ তথ্য জানান আইনমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে এ তথ্য উপস্থাপন করা হয়। আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধবিস্তারিত পড়ুন

পিলখানা হত্যাকাণ্ডের পর ১০ বিডিআর সদস্যকে হত্যা করে জিয়াউল: দেহরক্ষীর সাক্ষ্য

২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের সঙ্গে জিয়াউল আহসান জড়িত ছিলেন বলে ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে উল্লেখ করেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এসময় তিনি জিয়াউল আহসান ও শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীর মধ্যকার ফোনালাপ তুলে ধরেন। রোববার (২১ জুন) আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে পঞ্চম সাক্ষী দেহরক্ষী ইমরুল কায়েস তার দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেন। দেশজুড়ে পিলখানাবিস্তারিত পড়ুন

রক্তের দাগ না শুকাতেই ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: টুকু

এখনো রক্তের দাগ শুকায়নি, অথচ ফ্যাসিবাদী চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ঐক্যবদ্ধ বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে। শনিবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের শোকসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যেভাবেবিস্তারিত পড়ুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচ বাংলাদেশিই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন- জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। নিহত অপর ব্যক্তি একজন ভারতীয় নাগরিক। স্থানীয় সূত্র জানায়, কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেইবিস্তারিত পড়ুন