শনিবার, আগস্ট ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সদস্যদের সাথে মতবিনিময় সভা ও কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২১ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলকে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম, বিদ্যুৎসাহী সদস্য (মহিলা) তাপসী ভঞ্জু, বিদ্যুৎসাহী সদস্য (পুরুষ) সোমনাথ সাহা, সদস্য মোঃ মহাসীন উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ আবুল খায়ের, রেখা খাতুন, হাওয়া খাতুন, বিমল চৌধুরী, প্রকাশ দেবনাথ ও মোঃ আব্দুর রহিম প্রমূখ। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান প্রমুখ।

ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সদস্যদের সাথে মতবিনিময়কালে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষকবৃন্দ বলেন, নতুন কমিটির সভাপতি প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং কোমলমতি শিশুদের সার্বিক বিকাশ ত্বরান্বিত হবে বলে বিদ্যালয় পরিবার দৃঢ়়ভাবে বিশ্বাস করেন এবং সেই সাখে নতুন কমিটির এই গৌরবময় পথচলায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রইল অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা এবং পূর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস প্রদান বরেন।

এসময় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষের চারাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রায় ৫০০ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যেবিস্তারিত পড়ুন

​ক্রয়কৃত জমি নিয়ে অপপ্রচার : সাতক্ষীরায় পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকের সংবাদ সম্মেলন

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: ক্রয়কৃত জমিকে পারিবারিক রাস্তা দাবি করে অপপ্রচার ও মিথ্যাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের জীবনমান উন্নয়নে উত্তরণের সভা
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ, দ্রুত শাস্তির দাবি
  • ভোমরা স্থল বন্দরের কাস্টমস হাউসে মত বিনিময় সভা
  • কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত
  • সাতক্ষীরায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতারণী
  • সাতক্ষীরা ৩৩ বিজিবির মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনে এডভোকেসি সভা
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার