বুধবার, জুন ১০, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন

মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষের জন্য জেলা, উপজেলা এবং ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে সাতক্ষীরায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রূপান্তর আয়োজিত আশ্বাস প্রকল্পের আওতায়, সুইজারল্যান্ড সরকার অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে বুধবার(১০ জুন) সকালে হোটেল টাইগার প্লাস কনফারেন্স রুম এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রূপান্তর এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (খুলনা-৭৬৪)-এর নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন ও মিস্টিমুখ করানো হয়। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে নবনিযুক্তবিস্তারিত পড়ুন
মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সংগ্রামে কেবল আইন, বিধি কিংবা প্রশাসনিক সংস্কারই যথেষ্ট নয়; প্রয়োজন মানুষের বিবেকের জাগরণ, নৈতিকতার চর্চা এবং সামাজিক মূল্যবোধের পুনরুদ্ধার। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সততা ও ন্যায়বোধের চর্চা নিশ্চিত করা গেলে দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলে মত দিয়েছেন বক্তারা। বুধবার (১০ জুন) যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, যশোরের উদ্যোগে এবংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

সাতক্ষীরা সদরের ব্যাংদাহ বাজারে মেয়াদোত্তীর্ণ এবং অবৈধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে একটি মেডিকেল হলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (বুধবার) দুপুরে বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে ব্যাংদাহ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেন্দী হাসান তানভীর। অভিযান সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ব্যাংদাহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময়বিস্তারিত পড়ুন
নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে যশোরের মনিরামপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯লাখ টাকা আয় ও ব্যয় ধরে সম্পুরক উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী এ বাজেট প্রণয়ন করায় নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেটবিস্তারিত পড়ুন
রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এ সড়ক দিয়ে ট্রাক, বাস, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও ট্রাকসহ ভারী যানবাহনের বেপরোয়া গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। স্থানীয়দের অভিযোগ, সড়কে চলাচলকারী অনেক ট্রাক চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালান এবং ছোট যানবাহনের প্রতি কোনো গুরুত্ব দেন না। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরিবিস্তারিত পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়। এর আগে ২০০৫ সালে কার্ডিফে অসিদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে রেকর্ড ছয়বারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৮৬ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

