মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী শেখ মাসুম বিল্লাহ শাহীন

সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও ইতোমধ্যে পৌরসভা নির্বাচন তথা স্থানীয় সরকার নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এর অংশ হিসেবে আসন্ন সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছেন দলের বর্ষীয়ান নেতা শেখ মাসুম বিল্লাহ শাহীন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ-তিতিক্ষা ও সাংগঠনিক দক্ষতাকে সামনে রেখে তিনি মনোনয়ন প্রত্যাশা করছেন বলে জানা গেছে। শেখ মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া গ্রামের বাসিন্দা। তিনি ১৯৭৬ সালের ৬ সেপ্টেম্বর জন্মগ্রহণবিস্তারিত পড়ুন
সরঞ্জাম-অনুদান আত্মসাতের অভিযোগ: সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন

দুর্নীতি, অনিয়ম ও খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন জেলার নারী খেলোয়াড়রা। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ডিসিপ্লিনের নারী খেলোয়াড়দের পাশাপাশি কয়েকজন পুরুষ খেলোয়াড়ও সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধনে খেলোয়াড়দের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ক্রীড়া সংগঠক ও জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি–এর পিতা খন্দকারবিস্তারিত পড়ুন
ঈদের মাংস বিতরনকালে ফুড ফর অল এর কাছে ক্যান্সার আক্রান্ত অসহায় পিতার আর্তনাদ

কোরবানির ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই রাজশাহীর বাঘা উপজেলার একটি অসহায় পরিবারের নিরব কান্নার গল্প সামনে এনেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুড ফর অল’। ঈদের পরদিন কাঁচা মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সংগঠনটির সদস্যরা খুঁজে পান ক্যান্সারে আক্রান্ত এক পরিবারের বেদনাদায়ক বাস্তবতা। রাজশাহী জেলার বাঘা উপজেলার জোতজয়রাম গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের দ্বিতীয় সন্তান লালন দীর্ঘদিন ধরে দুরারোগ্য বনমেরু (বোন ম্যারো) ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মাকেবিস্তারিত পড়ুন
খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে আগামী ২০ জুন খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ জুন) সন্ধ্যায় কলারোয়ায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম। সভায় প্রধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুদক কর্তৃক স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা কর্তৃক সাতক্ষীরায় জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য অর্থ বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা লেকভিউ কনভেনশন সেন্টারের যমুনা হলে সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় উক্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিএন-এর সভা ও নতুন কমিটি গঠন

মানব পাচার প্রতিরোধে এনজিও এবং নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ জুন) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সিটিএন-এর একটি নতুনবিস্তারিত পড়ুন
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু : মির্জা ফখরুল

চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’ মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুরবিস্তারিত পড়ুন
১০০ উপজেলায় হবে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা সংগ্রহ করা হবে। একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প এবং ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচারবিস্তারিত পড়ুন
বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

চলমান বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি না জানালেও কোন দলকে সমর্থন করেন সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে হাসিমুখে এমন ইঙ্গিত দেন তিনি। জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি ও নানা বিষয়ের আলোচনার একপর্যায়ে অবধারিতভাবেই সামনে আসে চলমান ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ। এ সময় সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কৌতূহলী প্রশ্ন ছুড়ে দিয়েবিস্তারিত পড়ুন
আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

দীর্ঘ রাজনৈতিক জীবন থেকে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এ সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ থেকেবিস্তারিত পড়ুন

