শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু সহনশীলতা জোরদার করত : ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে মতবিনিময়

সাতক্ষীরা জেলা পর্যায়ে যুব, নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃত্বে সমন্বিত পরিকল্পনা, বহুপক্ষীয় অংশীদারিত্ব ও নীতিগত সংহতির মাধ্যমে জলবায়ু সহনশীলতা জোরদার করে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা Human rights & Environmental Action Development(HEAD)’র আয়োজনে ও Samprity Aid Foundation’র সহযোগীতায় শুক্রবার( ১৯ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরায় সু-পরিচিত “পানসি রেস্তোরাঁ এন্ড কনফারেন্স” রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন HEAD(হেড) ‘র সভাপতি জিএম মনিরুজ্জামান। দেশ টিভি’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরিফুল্যাহ কায়সার সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখনে বেসরকারি উন্নয়ন সংস্থা স্বদেশ’র পরিচালক মাধব চন্দ্র দত্ত, ক্রিসেন্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্রীড়া ব্যক্তিত্ব একেএম আবু তৈয়েব ছিদ্দিক।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হেড’র সহ সভাপতি আজিজুর রহমান, কর্মকর্তা রানা হোসেন, চ্যানেল ২৪ টিভির জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি ইব্রাহীম খলিল, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক হোসেন আলী, সাংবাদিক চন্দন চৌধুরীসহ যুব নারী ও স্থানীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সভায় সাতক্ষীরা জেলাব্যাপি জলবায়ু সহনশীলতা জোরদার করতে যুব ও নারীর নেতৃত্বকে কেন্দ্র করে স্থানীয় পরিকল্পনা প্রক্রিয়া শক্তিশালী করণ, বহুপাক্ষীয় অংশীদারিত্ব গঠন করা,নীতিগত সংহতি নিশ্চিত করা ও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণ, জবাবদিহিতা ও স্থানীয় সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন

  • স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে সংসার করতে চান রিপা খাতুন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কন্ঠশিল্পী রত্নার মা’র মৃত্যুতে সাতক্ষীরা এলপি গ্যাস ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের শোক
  • সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি নির্বাচিত হলেন অ্যাড. আকবর আলী
  • উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
  • সাতক্ষীরা সীমান্তে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাতক্ষীরায় ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ
  • সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি মেলা ২০২৬
  • তরুণদের নেতৃত্বে সাতক্ষীরায় দিনব্যাপী ‘সম্প্রীতি মেলা ২০২৬’