সোমবার, জুন ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

ডিজিটাল মাধ্যমে তরুণদের নিরাপদ ও দায়িত্বশীল মতপ্রকাশ নিশ্চিত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ শীর্ষক অর্ধদিবস কর্মশালা। সোমবার (১৫ জুন) শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নেতৃত্বে বাস্তবায়িত ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় খুলনা বিভাগজুড়ে এ কর্মশালার আয়োজন করছে বেসরকারি সংগঠন ‘বাদাবন সংঘ’। এর ধারাবাহিকতায় সাতক্ষীরায় অনুষ্ঠিত কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশ নেন।

কর্মশালায় মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, অনলাইন নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের মৌলিক ধারণা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ সাংবাদিক ও তরুণ সংগঠক মো. হোসেন আলী, টাইমস টুডের সাতক্ষীরা প্রতিনিধি মিলন বিশ্বাস রুদ্র, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্লাহ, বিডিক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু, সাতক্ষীরা যুব পানি কমিটির করিমন নেছা শান্তা, সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পরিচালক উম্মে ফোয়ারা রানী এবং শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিহাব সিদ্দিকীসহ বিভিন্ন তরুণ সংগঠক।

প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ এবং প্রকল্পের সাতক্ষীরা কোয়ালিশন সদস্য এস এম সাজেদুল ইসলাম। তারা অংশগ্রহণকারীদের ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাইয়ের কৌশল এবং অনলাইনে দায়িত্বশীল আচরণ বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেন।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য প্রচারের ক্ষেত্রে সচেতনতা ও যাচাই-বাছাইয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। তরুণদের মধ্যে এ বিষয়ে দক্ষতা তৈরি করা সময়ের দাবি।

একই রকম সংবাদ সমূহ

খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা সদর জামায়াতের প্রস্তুতি সভা

আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য ১১ দলীয় জোটের বিভাগীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা তথ্য অফিস থেকে শিক্ষার্থীদের মাঝে “সচিত্র বাংলাদেশ ও নবারুণ” বিতরণ

নিজস্ব প্রতিনিধি : স্কুল-কলেজ শিক্ষার্থীদের পাঠদানে উদ্বুর্দ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরায় “সচিত্র বাংলাদেশবিস্তারিত পড়ুন

সেবায় অনন্য সবার জন্য ব্রত নিয়ে সাতক্ষীরায় স্পন্দন হাসপাতালের যাত্রা শুরু

নিজস্ব প্রতিনিধি: সেবায় অনন্য সবার জন্য এই ব্রতকে সামনে নিয়ে দোয়া ওবিস্তারিত পড়ুন

  • টিআরএম বাস্তবায়নে সাতক্ষীরায় তিন দিনব্যাপী যুব ক্যাম্পেইন শুরু
  • সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন
  • সাতক্ষীরার মধ্যকাটিয়ায় রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী
  • সাতক্ষীরায় জলবায়ু সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমকে শক্তিশালী করার তাগিদ
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা
  • সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
  • খেলার ছলে পুকুরপাড়ে, নিভে গেল ছোট্ট শান্তর জীবন প্রদ্বীপ
  • জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই- ডিসি মিজ কাউসার আজিজ
  • সাতক্ষীরা চৌবাড়িয়ার ক্রিকেট যুদ্ধে সেরা সাতক্ষীরা লিজেন্ড
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে সংগঠন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • শান্তি ও সম্প্রীতির আহবানে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত