বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর বাজার এলাকায় অবস্থিত ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা–কর্মী কার্যালয়ের পাশেই অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে তারা চমকে ওঠেন এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভেতরে আগুনের অস্তিত্ব দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. ইদ্রিস আলী জানান, রাত ১০টার দিকে তিনি, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলামসহ ১০ থেকে ১২ জন নেতা–কর্মী দলীয় কার্যালয়ে ছিলেন। পরবর্তীতে কার্যালয়ে তালা দিয়ে পাশের একটি মোটরসাইকেল গ্যারেজে বসে কথা বলছিলেন। কিছুক্ষণ পর বিকট শব্দ শুনে দ্রুত ফিরে এসে তারা কার্যালয়ের দরজা খুলে ভেতরে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম দাবি করেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো মহল এ ধরনের নাশকতা ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই কৃষ্ণনগর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিএনপির নেতা- কর্মীরা। এ সময় কৃষ্ণনগর বাজার এলাকা তীব্র স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়। নেতা-কর্মীরা দলীয় অফিসে ককটেল নিক্ষেপের তীব্র নিন্দা জানান এবং নিরাপত্তা জোরদারের দাবি তোলেন।

খবর পেয়ে রাতেই কালিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলাজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বলা হচ্ছে- দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপ পরিকল্পিত নাশকতার অংশ। আওয়ামী লীগের বিরুদ্ধে গতকাল একটি বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি এবং কৃষ্ণনগর এলাকাটি একটি নাশকতাপ্রবণ এলাকা- সব মিলিয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনতে হবে।

উপজেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অতি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুইবিস্তারিত পড়ুন

ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ত্রাস মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন