সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কলারোয়া পাইলট হাইস্কুলে অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ।

নৈতিক শিক্ষার গুরুত্বারোপ করে তিনি বলেন, ছেলে-মেয়ের মধ্যে কোন বিভেদ নয়, আসল কথা মানুষের মতো মানুষ হতে হবে। ইভটিজিং থেকে বাল্যবিবাহের প্রবনতা বাড়ে। সকলের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

পরে ডিসি কাউসার আজিজ কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে ও বিদ্যালয় পরিবেশ উন্নয়নে” শিক্ষক- শিক্ষার্থীদের শিষ্টাচার ও নৈতিকতা ক্যাম্পেনিং” শীর্ষক আলোচনা সভায় অংশ নেন এবং উপজেলা অডিটোরিয়ামে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ করেন।

এদিকে, উপজেলার পাঁচপোতা আশ্রয়ণ প্রকল্প, হেলাতলা কমিউনিটি ক্লিনিক, কলারোয়া গার্লস স্কুলে সাইক্লোন সেন্টার কাম একাডেমিক ভবন নির্মান, টিআর প্রকল্প, বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ।

সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর কাউসার আজিজের এটাই প্রথম কলারোয়া উপজেলায় আগমন।

উল্লেখ্য, গত ০২ মে কাউসার আজিজ সাতক্ষীরার জেলা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।
তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ২৮তম বিসিএস (প্রশাসন) ব্যাচের একজন কর্মকর্তা। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবন: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁর পৈতৃক নিবাস নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি